‘স্বতন্ত্র এমপিদের দলে যোগদান, সর্বোচ্চ আদালতের রায় ও নির্দেশনা পরিপন্থি’
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সামিন, ১৩৯১ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা কোনো রাজনৈতিক দলে যোগদান করলে তা হবে দেশের সর্বোচ্চ আদালতের রায় ও নির্দেশনা পরিপন্থি। একই সঙ্গে তা নির্বাচকম-লীদের সঙ্গে বিশ্বাস ভঙ্গের শামিল হবে। ডা. আলাউদ্দিন ও হাসিবুর রহমানের সংসদ সদস্য পদের বৈধতার চ্যালেঞ্জের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ সংক্রান্ত নীতি ঠিক করে দেয়। এর ফলে কোনো স্বতন্ত্র সদস্য যদি কোনো রাজনৈতিক দলে যোগদান করেন তাহলে তাদের সদস্যপদ বাতিলের আশঙ্কা রয়েছে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে “নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি- (ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।’’ সংবিধানে বর্ণিত এই বিধান সরাসরি লঙ্ঘন করেননি ডা. আলাউদ্দিন এবং স্বপন। তারপর তাদের সদস্যপদ চলে গিয়েছিল। আলোচ্য এই রিট মামলায় সংবিধানের ৭০ অনুচ্ছেদের লিখিত যে নির্দেশনা রয়েছে তা গ্রহণ করেনি আপিল। এ সংক্রান্ত বিষয়ে আপিল বিভাগ ৭০ অনুচ্ছেদের অন্যরকম ব্যাখ্যা এবং অভিমত দিয়েছে।
প্রসঙ্গত ১৯৯৬ সালের ১২ই জুনের ৭ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিদলীয় সংসদ সদস্য হিসেবে ডা. আলাউদ্দিন ও হাসিবুর রহমান স্বপন নির্বাচিত হন। আলাউদ্দিন রাজশাহী-৫ এবং স্বপন সিরাজগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। বিএনপিদলীয় সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর তারা আওয়ামী লীগের মন্ত্রিসভায় যোগদান করেন। ওই মন্ত্রিসভাকে তখন ‘ঐকমত্যের সরকার’ বলে অভিহিত করা হতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাসপাতালে চিকিৎসাধীন নারীর সম্ভ্রমহরণ, যুবক আটক
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌসুমের প্রয়োজনীয় সার সরকারের কাছে নেই -শিল্প সচিব
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারা দেশে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আবু সাঈদ হত্যা মামলা: ৩০ আসামির কার কী সাজা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ অ্যাপ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিন আসামির আমতু্যু কারাদ-
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যাচ্ছে -আসিফ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার -তথ্যমন্ত্রী
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হেল্পলাইনে ৮৭ লাখ কল সেবা দিয়েছে’
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব পড়েছেন, কেবল মূল আইনটাই এড়িয়ে গেছেন
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)