‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’, সুইজারল্যান্ডে এক ফিলিস্তিনি সাংবাদিক গ্রেপ্তার
, ২৮ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩২ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’- বিশ্বব্যাপী এ কথাটি অধিক স্বীকৃত হলেও অনেক জায়গায় এর বাস্তব প্রমাণ পাওয়া যায় না। বিভিন্ন সময় সাংবাদিকরাই ক্ষমতাসীনদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সত্য তুলে ধরায় সবসময়ই প্রাণ বিপন্ন হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকে এই গণমাধ্যমকর্মীরা। কখনও সুস্পষ্ট অপরাধ ছাড়াও গ্রেপ্তার করা হয় তাদের। যার বাস্তব উদাহরণ হলেন ফিলিস্তিনি সাংবাদিক আলী আবুনিমাহ। গত শনিবার সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই অনলাইন সংবাদমাধ্যম ইলেক্ট্রনিক ইন্তিফাদার (ইআই) ওই নির্বাহী পরিচালককে গ্রেপ্তার করেছে সুইজারল্যান্ডের পুলিশ। এ খবর দিয়েছে তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
এতে বলা হয়, গত জুমুয়াবার আবুনিমাহ একটি অনুষ্ঠানে যোগ দিতে জুরিখে পৌঁছান। শনিবার বিকেলে ওই অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার কথা ছিল তার। তবে এর আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আবুনিমাহের পরিচালিত সংবাদমাধ্যমটি জানিয়েছে, যখন তিনি জুরিখ বিমানবন্দরে পৌঁছান তখন পুলিশ তাকে এক ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। পরের দিন তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।
এই গ্রেপ্তারকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশের বিরুদ্ধে পশ্চিমাদের ক্রমবর্ধমান প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে ইআই।
আবুনিমাহের প্রতি সংহতি জানিয়ে তার সংবাদমাধ্যম বলেছে, ফিলিস্তিনে সংঘটিত অবিচারের বিরুদ্ধে কথা বলা কোনো অপরাধ নয়, সর্বোপরী সাংবাদিকতা কোনো অপরাধ নয়। তাদের দাবি কোনো ধরনের বৈধ উপায় ছাড়াই আবুনিমাহকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)