‘সন্তানকে কি করে বুঝাই তার বাবা আর কোনদিন আসবে না’
, ০৭ নভেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ছোট ছোট তিনটি সন্তান নিহত আব্দুল কুদ্দুসের। আবারো সন্তান জন্ম দেয়ার অপেক্ষায় তার স্ত্রী ফারজানা আক্তার। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে নিহত হয়েছেন স্বামী। এখন কি করবেন ফারজানা? ছোট তিন সন্তানসহ পরিবারের অনাগত সদস্য নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার।
এছাড়া নিহত আব্দুল কুদ্দুসের তিন বছর বয়সী উদয় প্রতিরাতে অপেক্ষায় থাকে বাবা কখন ফিরবে মজা নিয়ে। অনাগত সন্তান পৃথিবীতে এসে দেখতেই পাবে না বাবার মুখ। এদিকে নিহত আব্দুল কুদ্দুসের মা-বাবাও ছেলের শোকে একেবারে কাতর।
বলছিলাম কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শাহপুর চেঙ্গাহাটি গ্রামের তিন সন্তানের জনক কৃষক নিহত আব্দুল কুদ্দুসের (৩৫) কথা।
নিহত আব্দুল কুদ্দুসের বৃদ্ধ বাবা জামাল মিয়া (৭৫) ও মা রাবেয়া খাতুন (৬০)।
বড় ভাই বিল্লাল মিয়া (৪৫) বাড়ির পাশে মুদির দোকান দিয়ে সংসার চালান। ছোট বোন লিপা আক্তার (২৮)কে বিয়ে দিয়েছেন। দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন নিহত আব্দুল কুদ্দুস।
আব্দুল কুদ্দুস নিহত হওয়ার কিছুদিন পরে উপজেলার বলিয়ারদী ইউনিয়নের শিমুলতলায় তিন সন্তান নয়ন মিয়া (১২), মনি আক্তার (৯) ও উদয় (৩) কে নিয়ে বাবার বাড়িতে চলে যান সন্তানসম্ভবা স্ত্রী ফারজানা আক্তার (৩০)। সেখানেই বৃদ্ধ বাবা আসাদ মিয়া (৮২), মা সাজেদা বেগম (৭০) ও বড় ভাই আহাদু মিয়ার (৩২) সাথে বসবাস করছেন।
জানা গেছে, গত ৪ আগস্ট প্রথমে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করেন বিএনপি সমর্থক নিহত আব্দুল কুদ্দুস। পরে সেখান থেকে বাজিতপুর উপজেলা সদরের মোরগমহল এলাকায় আন্দোলনে যোগ দেন। সেখানে আব্দুল কুদ্দুস আহত হলে তাকে ধরে নিয়ে যায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের লোকজন। তাকে মারধর করে ও অত্যাচার চালিয়ে ফেলে রেখে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নিহত আব্দুল কুদ্দুসকে মৃত ঘোষণা করেন। পুলিশের কাছ থেকে লাশ পেতে পরিবারকে অনেক বেগ পেতে হয়। শেষ পর্যন্ত ময়নাতদন্ত ছাড়াই এলাকার গোরস্থানে দাফন করা হয় নিহত আব্দুল কুদ্দুসকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব -গভর্নর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইডিশ এনজিও রাড্ডায় হামলা: ওসি প্রত্যাহার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ -প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ -ড. তিতুমীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)