‘শুয়ে-বসে দিনে ৩০০০ টাকা আয়’, বিদেশিদের জালে নামিদামিরা
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০২ জুন, ২০২৪ খ্রি:, ১৯ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
অনলাইন কোম্পানিতে এভাবে বিনিয়োগ করে নিঃস্ব হওয়াদের একজন জাহিদ (ছদ্মনাম)। তিন লাখ নয় হাজার টাকা হারিয়ে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলা করেছেন তিনি। জানান, মোবাইল এসএমএসের (খুদে বার্তা) মাধ্যমে ২০২৩ সালের ১০ অক্টোবর প্রথমবারের মতো প্রতারণার ফাঁদে পা দেন তিনি। ‘হিল প্লাস নৌল্টন স্ট্রাটেজিস’ নামের একটি প্রতিষ্ঠান থেকে অনলাইনে চাকরির প্রস্তাব দেওয়া হয় তাকে। প্রস্তাবে আগ্রহ দেখালে ইউটিউবের তিনটি ভিডিও লিংক দিয়ে তাতে লাইক দিতে বলা হয়। লাইক দেওয়ায় তিনি প্রথমে ১৫০ টাকা করে মোট ৩০০ টাকা আয় করেন। এরপর দুই হাজার টাকা বিনিয়োগ করে পাঁচ হাজার টাকা আয় হয়। পরবর্তীতে ‘সি-ফিন্যান্স’ নামের একটি (এপিকে ফরম্যাট) অ্যাপে ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে বলা হয়। অ্যাকাউন্টে তাদের নির্দেশনা অনুযায়ী তিনি পর্যায়ক্রমে আরও পাঁচ হাজার, সাত হাজার ৫০০, এক লাখ ৪১ হাজার ১৯১ টাকা জমা করেন। তবে, টাকা তুলতে না পারায় তাকে আরও টাকা জমা করতে বলা হয়।
‘তাদের কথা মতো আবারও আমি সিটি ব্যাংকের রাজশাহী শাখার একটি অ্যাকাউন্টে ৪৮ হাজার ৫০০, সিটি ব্যাংকের গোপালগঞ্জ শাখার একটি অ্যাকাউন্টে এক লাখ ১৯ হাজার ২০০ টাকা পাঠাই। সবমিলিয়ে তিন লাখের মতো খরচ হওয়ার পর ধরে নিই যে প্রতারণার শিকার হয়েছি। পরে নিজ থেকে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই।’
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সিআইডির সাইবার সেল ইউনিটের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় হাজারখানেক লোক এমন প্রতারণার শিকার হয়েছেন। মোটা অঙ্কের টাকা খুইয়ে নিঃস্ব হওয়ার সংখ্যা একশর কম নয়। তাদের অধিকাংশই ব্যবসায়ী ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। তবে, সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে মুখ খুলতে রাজি হন না অনেকে। ওই তিন ইউনিটে এ সংক্রান্ত মোট ৪০টি মামলা রুজু হয়েছে। তাদের মধ্যে একজন সর্বোচ্চ ২৫ লাখ টাকা খুইয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)