রাজধানীতে নানামুখী দূষণ:
‘শব্দদূষণে ঢাকার বাসিন্দারা কানে কম শুনেন’
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
অতিরিক্ত শব্দে কানের ভেতরের বিশেষ এক ধরনের কোষ ধ্বংস হয়ে যায়। এতে স্থায়ীভাবে শ্রবণের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকায় শব্দের যে মাত্রা তাতে অধিকাংশ মানুষ দীর্ঘদিন রাজধানীতে বসবাস করলে ধীরে ধীরে কানে কম শুনতে পারেন বলে চিকিৎসকরা সতর্ক করছেন।
রাজধানী ঢাকার সব এলাকাতেই শব্দের মাত্রা এখন অনেক বেশি। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-তে উল্লেখিত আদর্শমান অতিক্রম করেছে প্রায় সব জায়গাতেই। নগরের বিভিন্ন স্থানে সাধারণভাবে শব্দের গ্রহণযোগ্য মানমাত্রা পরীক্ষা করে দেখা যায়, প্রায় ১.৩ থেকে ২ গুণ বেশি শব্দ হচ্ছে। দূষণ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কোনও বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সিটি করপোরেশন এলাকাগুলোতে যানবাহনের সংখ্যা দিন দিন বাড়ায় শব্দদূষণের মাত্রাও বাড়ছে। শহর এলাকায় শব্দদূষণের প্রভাব গ্রামাঞ্চল থেকে তুলনামূলক অনেক বেশি। সাধারণত যানবাহন চলাচলের শব্দ (হর্ন, ইঞ্জিন, চাকার ঘর্ষণ ও কম্পনের শব্দ), রেলগাড়ি চলাচলের শব্দ, বিমান উঠানামার শব্দ, নির্মাণকাজ যেমন- ইট ও পাথর ভাঙার মেশিন ও টাইলস কাটার মেশিনের শব্দ, ভবন ভাঙার শব্দ, কলকারখানার শব্দ, জেনারেটরের শব্দ, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানের মাইকিংসহ ইত্যাদি উৎস হতে শব্দ উৎপন্ন হয়। শুধু ঘরের বাইরে, রাস্তায়, কর্মস্থলে নয়, শব্দদূষণ ঘরে থাকা যন্ত্রপাতি, যেমন- ফুড রেন্ডার, ভ্যাকুয়াম ক্লিনার ও প্রেসার কুকারের মাধ্যমেও হচ্ছে। সবচেয়ে বেশি ভোগাচ্ছে এখন হাইড্রোলিক হর্ন। সাধারণ হর্নের সঙ্গে হাইড্রোলিক হর্নের ব্যবহার বেড়ে যাওয়ায় শব্দদূষণের মাত্রা অনেক বেড়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অটোলারিঙ্গোলজি বিভাগের অধ্যাপক ডা. আবুল হাসনাত জোয়ার্দার বলেন, বাংলাদেশে ৯ দশমিক ৬ শতাংশ মানুষ কোনও না কোনও মাত্রার বধিরতায় ভুগছেন।
তিনি বলেন, শব্দদূষণ দুভাবে আমাদের কানে প্রভাব ফেলছে। শব্দদূষণ সরাসরি বধিরতা সৃষ্টি করে, কানে শোনার ক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে দেয়। প্রথমে হয়তো দেখা যায় কনসার্টের মতো জায়গায় গেলে সমস্যা দেখা দেয়, আবার বিশ্রাম দিলে ঠিক হয়ে যায়। এরকম দুই-একবার হলে আর ভালো হয় না। আবার সড়কের পাশে যারা কাজ করেন- যেমন, ট্রাফিক পুলিশ, রিকশাচালক তাদের ক্ষেত্রে শব্দদূষণের প্রভাব মারাত্মক। এদের ক্ষেত্রে ধীরে ধীরে বধিরতা বাড়ছে। উচ্চমাত্রার শব্দের মধ্যে কয়েক বছর ধরে কাজ করলে তার মধ্যে বধিরতা দেখা দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুগন্ধি জুঁই ফুল। সাদা তারার মতো ছোট ছোট ফুলে ভরে ওঠা এই সুগন্ধি লতাজাতীয় উদ্ভিদটি পূর্ণ প্রস্ফুটিত হলে চারপাশে ছড়ায় মনোমুগ্ধকর সুবাস। রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকা থেকে তোলা।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আদালতের স্থগিতাদেশে আটকে থাকা ব্যাংক লোন ৩ বছরে বেড়ে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবাসিক ও শিল্পে গ্যাস সংকটে ভোগান্তি চরমে
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়ে দুই উপজাতি বিচ্ছিন্নতাবাদী দলের মধ্যে তীব্র গোলাগুলি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপি ১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে -এ্যানি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিদ্যুৎ বিলে চলছে ‘ডাকাতি’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ বছরে সড়কে প্রাণ হারিয়েছে ৭ হাজারেরও বেশি শিক্ষার্থী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাবনায় বিএনপি-জামায়াত উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












