‘লজ্জা নাই’ কোনো কূটনৈতিক ভাষা নয় -আব্দুর রব
, ০৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ সামিন, ১৩৯১ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানের প্রেক্ষিতে ‘আমেরিকার লজ্জা নাই, কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে ঠিক নেই’-সরকার প্রধানের এই ক্ষোভ নির্ভর অকূটনীতিসূলভ বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন আ স ম আবদুর রব।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
বিবৃতিতে আবদুর রব বলেন, ‘একতরফা ও ডামি নির্বাচন জাতিসংঘসহ গণতান্ত্রিক বিশ্বের নিকট গ্রহণযোগ্য না হওয়ায় সরকার আজ কূটনৈতিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। উন্নয়নসহ কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমুখী কূটনৈতিক সম্পর্ক বিরাজমান থাকা অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন বক্তব্য উপস্থাপনা দেশকে কূটনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।
এসব অকূটনীতিসূলভ ও অগ্রহণযোগ্য বক্তব্য সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয়’-বিঘোষিত এই পররাষ্ট্রনীতির সাথে চরমভাবে সাংঘর্ষিক। আমেরিকার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়নি বা দুই দেশের মাঝে যুদ্ধ সংঘটিত হওয়ার মতো কোন পরিস্থিতিরও সৃষ্টি হয়নি, অথচ সরকার কূটনৈতিক রীতিনীতির ভব্যতা অস্বীকার করে যুদ্ধংদেহি মনোভাবের প্রকাশ করছে, যা সরকারের কূটনৈতিক দেউলিয়াত্বকেই প্রকাশ করছে। এতে বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক বলয় থেকে বাংলাদেশের বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি সৃষ্টি হবে। কূটনৈতিক ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষোভ বা ইচ্ছা নির্ভর বক্তব্য প্রদান করা যায় না। এই ধরনের অকূটনৈতিক ও অপরিণামদর্শী বক্তব্য প্রদান থেকে সরকারকে অবশ্যই বিরত থাকতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অবৈধ জ্বালানি উদ্ধার ৪.৮৫ লাখ লিটার, ৮ হাজারের বেশি অভিযান
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নগদ অর্থসহ ‘কৃষক কার্ডে’ থাকছে যেসব সুবিধা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিথ্যা মামলায় বিএনপি নেতার জরিমানা, পাবেন আসামিরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিত রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাতিল অধ্যাদেশগুলো যাচাই-বাছাই হবে, বিরোধীদল ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়ছে না ভোজ্যতেলের দাম -বাণিজ্যমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি -নাহিদ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)