‘মানুষকে পুষ্টিহীন করে দুর্নীতিবাজ সিন্ডিকেটের সদস্যরা আঙুল ফুলে বটগাছ হচ্ছে’
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সাধারণ মানুষকে পুষ্টিহীন করে দুর্নীতিবাজ ও বাজার সিন্ডিকেটের সদস্যরা আঙুল ফুলে বটগাছ হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির।
তিনি বলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাসমূহ দুর্নীতি, মজুদদারি ও সিন্ডিকেটের বিরুদ্ধে জনসম্মুখে ব্যাবস্থা নেয়ার কথা বলে তলে তলে বাজার সিন্ডিকেটের সদস্যদের সাথে আঁতাত করার কারণে ডিম-পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করে দেবার পরেও উচ্চমূল্যে বিক্রি করছে। যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
১২ অক্টোবর, গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার), গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির উপরোক্ত কথা বলেন। বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি বলেন, স্বাধীন বাংলাদেশে প্রশাসনের নাকের ডগায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম দিয়ে ডিম-পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে জনগনকে কিনতে হচ্ছে। ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও কোন কাজে না আসা দুঃখ ও দুর্ভাগ্যজনক।
শহিদুল ইসলাম কবির বলেন, সরকারের মধ্যে থাকা দুর্নীতিবাজ ও সিন্ডিকেটের গডফাদারদের কারণে বাজারে অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কঠিন পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী রমজানে বাজার আরো অস্থিতিশীল হতে পারে। তিনি বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্থিতিশীল পরিস্থিতিতে সাধারণ মানুষ মাসে একদিন মাছ, মাংস খাওয়া ছেড়ে দিয়ে সপ্তাহে একদিন ডিম খাওয়াও ছেড়ে দেবার উপক্রম হয়েছে। এমন অবস্থা চলতে থাকলে দেশের মানুষ অদূর ভবিষ্যতে পুষ্টিহীনতায় ভুগতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব -গভর্নর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইডিশ এনজিও রাড্ডায় হামলা: ওসি প্রত্যাহার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ -প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ -ড. তিতুমীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)