‘মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়ের’ দিকে যাচ্ছে গাজা -ডব্লিউএইচও
, ২২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৭ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
গাজা উপত্যকা ‘মানবেতিহাসের সবচেয়ে অন্ধকার সময়ের’ দিকে যাচ্ছে-সতর্কতা উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ফিলিস্তিনে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের দখলকৃত এলাকায় নিযুক্ত বিশ্ব সংস্থাটির প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন গত মঙ্গলবার এমন আশঙ্কার কথা জানিয়েছে।
পিপারকর্ন জেনেভায় অবস্থানকারী সাংবাদিকদের কাছে বলেছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকা থেকে সে ফোন কলে যুক্ত হয়েছিলো। পিপারকর্ন বলেছে, গাজার মধ্য ও দক্ষিণাঞ্চল থেকে লোকজনের সরে যাওয়ার হার ব্যাপকভাবে বাড়ছে।
শুরুতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে হামলা চালালেও এখন তারা দক্ষিণাঞ্চলেও সেনা পাঠিয়েছে। দক্ষিণাঞ্চল থেকেও বেসামরিক নাগরিকদের সরে যেতে বলা হয়েছে।
পিপারকর্ন বলেছে, গাজার পরিস্থিতি ঘণ্টায় ঘণ্টায় খারাপ হচ্ছে। এ দক্ষিণাঞ্চলের এলাকাগুলোসহ চারদিকে ব্যাপক বোমা হামলা হচ্ছে।
ডব্লিউএইচওর এই প্রতিনিধি সতর্ক করে বলেছে, ‘গাজার পরিস্থিতি মানবেতিহাসের সবচেয়ে অন্ধকার সময়ের কাছাকাছি রয়েছে।’
পিপারকর্ন মনে করে, এসব বোমা হামলা ও প্রাণহানি বন্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। এর জন্য একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে সে।
গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়ের বরাতে আল-জাজিরা জানিয়েছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের হামলায় ১৬ হাজার ২০০-এর বেশি মানুষ শহীদ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)