‘মাইয়াডা কইতেও পারলো না, আমার সন্তানরে চাইয়া রাইখো’
, ২৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৪ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
‘মা হইয়া আমি আমার মাইয়ারে বাঁচাইতে পারি নাই। আমার মাইয়াডা কইতেও পারলো না, আমার সন্তানরে চাইয়া রাইখো। আমার মাইয়াডা আর কিছু কইতে পারলো না।’ আহাজারি করে কথাগুলো বলছিলেন নিজ বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা সুমাইয়া আক্তারের (২০) মা আছমা বেগম।
গত ২১ জুলাই বাদ আছর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার দোয়েল চত্বর এলাকার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ওইদিন সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত উত্তাল ছিল। মহাসড়ক অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ চলাকালে একটি গুলি বারান্দার গ্রিল ভেদ করে সুমাইয়ার মাথার বামদিক দিয়ে ঢুকে ডানদিক দিয়ে বেরিয়ে যায়। তাৎক্ষণিকভাবে মেঝেতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন সুমাইয়া আক্তা র।
ওই দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে তার মা বলেন, ‘সেদিন আমি আছরের পর বারান্দায় দাঁড়াইয়া ছিলাম। গোলাগুলির আওয়াজ শুনে সবাই দেহাদেহি করতাছিল। ও (সুমাইয়া) তহন বারান্দায় আইসা কইলো সবাই দেহে, আমিও একটু দেহি। এরইমধ্যে হঠাৎ করে কী হইয়া গেছে তা আমি নিজেই কইতে পারি না। আমি হালকাভাবে একটু শব্দ পাইছিলাম। তহন চাইয়া দেহি মেয়ে আমার ঢইলা নিচের দিকে পইড়া গেছে। আমি তহন ভাবছি আতঙ্কে ওয় মনে হয় পইড়া গেছে। পরে মাথায় হাত দিয়া দেহি প্রচুর রক্ত বাইর হইতাছে। আমি হাত দিয়া রক্ত আটকাইনার চেষ্টা করলেও নাক, মাথা দিয়া রক্ত আটকাইনা যাইতাছিল না। আমি তখন চিৎকার করতে থাকি। আমার মেয়েরে বাঁচাও, বাঁচাও।’
সুমাইয়ার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, দুই বছর আগে তার বিয়ে হয়। আড়াই মাস আগে তার প্রথম সন্তান সুয়াইবার জন্ম হয়। দুই মাস ধরে নবজাতককে নিয়ে তিনি মায়ের বাসায় ছিলেন। গত ২৭ জুলাই শ্বশুরবাড়ি কুমিল্লায় চলে যাওয়ার কথা ছিল।
বিলাপ করে নিহত সুমাইয়ার মা আছমা বেগম বলেন, ‘চোখের সামনে মাইয়াডা শেষ হয়ে গেলো। আমার স্বামী করোনার সময়ডায় মারা গেছে। তখন থেহে আমি সবাইরে আগলায় রাখছি। আড়াই মাস আগে মাতুয়াইল হাসপাতালে ওর বাচ্চা হইছিল। আমার মেয়েডা অসুস্থ ছিল, তাই ওরে আমার বাসায় নিয়া আইছিলাম। জামাই আমারে বিশ্বাস কইরা রাইখা গেছিল। সুস্থ হইয়া নিয়া যাইবো কইছিল। শনিবার এই ঘটে। জুমুয়াবার যাইতো গা। কেমনে যে আমার মেয়ের কী হইয়া গেলো আমি কিছুই কইতে পারলাম না। আল্লাহ তুমি আমার মেয়েডারে দেইখা রাইখো। আমার নাতিডার এখন কি হইবো? কেডায় ওরে এহন দেইখা রাখবো?’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












