মিয়ানমারে যুদ্ধ:
‘মনে হচ্ছে এপারের বাড়িঘরেই বোমা পড়ছে’
, ২৭শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ সাবি’, ১৩৯২ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
মিয়ানমারের রাখাইনে একের পর এক মর্টারশেল ও যুদ্ধবিমান থেকে ছোড়া হচ্ছে গোলা। এসব গোলার বিস্ফোরণে কাঁপছে কক্সবাজারের টেকনাফ সীমান্তের বাড়িঘর। আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে ওই এলাকায় চলছে তীব্র লড়াই।
এ দফায় গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। এতে আতঙ্কিত এপারের বাসিন্দারা।
টেকনাফ সীমান্তের বাসিন্দা সৈয়দ করিম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মিয়ানমার সীমান্ত থেকে যেভাবে বিস্ফোরণের শব্দ একটু পর পরই এপারে আসছে, তাতে বাড়িঘর কেঁপে উঠছে। মাঝে মধ্যেই শোনা যাচ্ছে যুদ্ধবিমানের শব্দ।
আগের চেয়ে এবার সংঘর্ষ বেশি। মনে হচ্ছে এপারের বাড়িঘরেই বোমা পড়ছে। খুব ভয় ও আতঙ্কের মধ্যে আছি।
হ্নীলা লেদা ক্যাম্পের রোহিঙ্গা করিম উল্লাহ বলেন, মিয়ানমার সরকারের কাছ থেকে রাখাইন রাজ্য দখলে নিতে সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মি যুদ্ধ করছে। সেখানে খুব ভয়াবহ যুদ্ধ চলছে। যতটুকু খবর পেয়েছি, আরাকান আর্মি রাখাইন রাজ্যের অনেক গ্রাম ও শহর দখল করেছে। সেই সঙ্গে মিয়ানমার সরকারের সেনা, পুলিশ ও বিজিপির ক্যাম্প দখল করছে।
‘এখনো মংডুর টাউনশিপ দখল করতে আরাকান আর্মি হামলা চালাচ্ছে। অন্যদিকে সেনাবাহিনী তা নিয়ন্ত্রণ করতে পাল্টা হামলা করছে। ফলে তীব্র সংঘর্ষের বিকট শব্দ এপারে ভেসে আসছে।’
এ বিষয়ে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে, আমিও শুনছি। মিয়ানমারে যুদ্ধটা বেশি হচ্ছে। এপারের সীমান্তে কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)