‘ভোট দিতে এসে শুনি আমার ভোট হয়ে গেছে’
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সামিন, ১৩৯১ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
‘ভোট দিতে এসে শুনি আমার ভোট হয়ে গেছে। আমি তো ভোট দেই নাই। কে দিলো?’ কথাগুলো বলছিলেন শাহিদা বেগম নামে এক ভোটার।
তিনি নারায়ণগঞ্জের-১ আসনে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের জনকল্যাণ অদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন।
তখন তার ভোট দেওয়া হয়ে গেছে বলে জানান পোলিং এজেন্ট।
তার অভিযোগ, নৌকার পুলিং এজেন্টরা নিজেদের ইচ্চামতো ব্যালটে সিল মেরেছে।
শাহিদা বলেন, ‘আমিতো ভোট দেই নাই। আমার ভোট দিছে কে?’ ওই সময় একজন পুরুষ পুলিং এজেন্ট এই প্রতিবেদককে উদ্দেশ্য করে বলে ওঠেন ‘দেখেন ওনার আঙ্গুলে কালি আছে।
’ তখন শাহিদা বেগম বলেন, ‘কালি আসবে কোথা থেকে। আমি তো ভোটই দেই নাই। আপনে সাবান নিয়ে আসেন।’
এজেন্টদের কাছে থাকা ভোটার তালিকায় ৬৬৬ নম্বারে খাদিজা আক্তার নামে অন্য একজন ভোটারের নাম রয়েছে।
যিনি আগেই ভোট দিয়েছেন।
জানতে চাইলে প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘এমনটি হওয়ার সুযোগ নেই। যদি কিছু ঘটে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টি-ঢলে ২০ হাজার কৃষকের শতকোটি টাকার ধান পচে নষ্ট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)