‘ভেরি কনফিডেনসিয়াল’ অভিযোগ নিয়ে দুদকে হাসনাত-সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ‘ভেরি কনফিডেনসিয়াল’ একটি অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসনাত আব্দুল্লাহ বলেন, এটা ভেরি কনফিডেনসিয়াল।
অভিযোগ কাদের বিরুদ্ধে, দুর্নীতি দমন কমিশন নাকি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে- এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এটা ভেরি কনফিডেনশিয়াল। এখন কনফিডেনসিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনসিয়াল থাকল না। তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি। সেটি জানাতেই আমরা এখানে এসেছি।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।