স্বাস্থ্য সন্দেশ:
‘ভিটামিন ই’ পাবেন যেসব খাবারে
, ১রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ০২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৭ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
খাবারের ছয়টি মূল উপাদানের মধ্যে অন্যতম একটি উপাদান ভিটামিন। সব ভিটামিনের চাহিদা পূরণ করা অত্যাবশ্যক। শরীরে ভিটামিনের ঘাটতি থাকলে অনেক ধরনের রোগ হতে পারে। বিভিন্ন ভিটামিনের মধ্যে একটি ভিটামিন হলো ‘ভিটামিন ই’।
‘ভিটামিন ই’ আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য একটি উপাদান। ‘ভিটামিন ই’ এর অভাবজনিত রোগ প্রতিরোধের জন্য নিয়মিত এই ভিটামিনসমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত।
জেনে নিন ‘ভিটামিন ই’ এর উপকারিতা এবং কোন কোন খাদ্যে ‘ভিটামিন ই’ পাওয়া যায়।
‘ভিটামিন ই’ একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের দেহের সেলগুলোকে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি চর্বি-দ্রবণীয় একটি ভিটামিন, যেটি আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। এটি বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায়। যেমন বাদাম, বীজ, সবুজ শাকসবজি, তেল, ফল ইত্যাদি।
‘ভিটামিন ই’ সমৃদ্ধ খাবারের কিছু উৎস:
বাদাম: আমন্ড, কাজুবাদাম, আখরোট ইত্যাদি বাদামে প্রচুর পরিমাণে ‘ভিটামিন ই’ থাকে। বিশেষ করে আমন্ড ১০০ গ্রামে প্রায় ২৬ মিলিগ্রাম ‘ভিটামিন ই’ সরবরাহ করে, যা দৈনিক প্রয়োজনের একটি বড় অংশ পূরণ করতে সক্ষম।
বীজ: সূর্যমুখী বীজে প্রচুর পরিমাণে ‘ভিটামিন ই’ পাওয়া যায়। সূর্যমুখী বীজের ১০০ গ্রামে প্রায় ৩৫ মিলিগ্রাম ‘ভিটামিন ই’ থাকে, যা দৈনিক চাহিদার অধিকাংশ পূরণ করে।
সবুজ শাকসবজি: পালং শাক, সরিষা শাক, ব্রকলি, এবং অন্যান্য সবুজ শাকসবজিতে ভিটামিন ই বিদ্যমান থাকে। ব্রকলি এবং পালং শাকে অল্প পরিমাণে হলেও নিয়মিত খেলে ‘ভিটামিন ই’ এর অভাব পূরণ হতে পারে।
উদ্ভিজ্জ তেল: সূর্যমুখী তেল, জলপাই তেল, ষড়িষা তেল এবং জয়তুন তেলে প্রচুর ‘ভিটামিন ই’ পাওয়া যায়। বিশেষ করে জলপাই তেল এবং সূর্যমুখী তেল এই ভিটামিনের চমৎকার উৎস।
আভোকাডো: আভোকাডো একটি পুষ্টিগুণে ভরপুর ফল, যা প্রচুর পরিমাণে ‘ভিটামিন ই’ সরবরাহ করে। একটি মাঝারি আকারের আভোকাডোতে প্রায় ২.১ মিলিগ্রাম ‘ভিটামিন ই’ থাকে।
ডিম: ডিমের কুসুমে কিছু পরিমাণে ‘ভিটামিন ই’ থাকে, যা নিয়মিত ডিম গ্রহণের মাধ্যমে সহজেই দেহে প্রবেশ করানো যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুর্দি নেতা আমেদি ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার ৫০
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে দুই শতাধিক গ্রেপ্তার
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালী নিয়ে ইরানের কড়া অবস্থান, ‘রিয়ালে টোল’ দাবি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের সামরিক যান পোড়ার এই দৃশ্য বীর যোদ্ধাদেরই অবদান
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের রক্তাক্ত ব্যাগ-জুতা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ভান্ডারে এখনও হাজারো ব্যালিস্টিক মিসাইল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে ৩ সপ্তাহের মধ্যে ‘জ্বালানি সংকটের’ আশঙ্কা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যেভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি ‘অবিশ^াস’ নিয়ে আলোচনায় বসছে ইরান’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে -ইরানি স্পিকার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












