‘ভারত থেকে পাইপ লাইনে তেল আসবে মার্চ-এপ্রিলে’
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯০ শামসী সন , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ৩০শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নীলফামারী সংবাদদাতা:
ভারত থেকে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে পাইপ লাইনে তেল আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুহম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। গত শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে নীলফামারীর সৈয়দপুর সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউসে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ ও বৃহৎ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রম সম্পর্কে বিভাগীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভা হয়।
তিনি বলেছেন, ভারত থেকে তেল আমদানির বিষয়টি ভালোই অগ্রগতির মধ্যে আছে। আশা করছি আগামী মার্চ বা এপ্রিলের দিকে এটির উদ্বোধন হয়ে যাবে। সে জন্য দুই দেশের সরকার প্রস্তুত আছে।
প্রসঙ্গত, সেচ মৌসুমে উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ১৯৯৯ সালে দিনাজপুরের পার্বতীপুরে রেল হেড অয়েল ডিপো স্থাপন করে। এর পশ্চিম পাশেই বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপন করা হচ্ছে। ২০২০ সালের মার্চ মাসে পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ ২০২২ সালের ৩০ জুন শেষ হলেও সংশোধন করে ২০২৩ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড এবং বাংলাদেশের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)