‘ভারত তার পাশে শক্তিশালী মুসলিম রাষ্ট্রের উপস্থিতি কখনো পুরোপুরি মানতে পারেনি’
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
চলতি মাসের শেষদিকে ঢাকা সফরে আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার আগে ঢাকা এসে পৌছেছেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ।
প্রায় এক যুগেরও বেশি সময় পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফর বিভিন্ন অঙ্গনে আগ্রহ তৈরি করেছে। এর আগে ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকা সফর করেছিলেন।
সম্প্রতি দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। আবদুল কাইয়ুম এ সময় প্রতিবেশী দেশের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন। তার মতে, ভারত তার পাশে শক্তিশালী ও সার্বভৌম মুসলিম রাষ্ট্রের উপস্থিতি কখনো পুরোপুরি মেনে নিতে পারেনি।
ঢাকা-ইসলামাবাদ ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে আবদুল কাইয়ুম বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গভীর রাজনৈতিক ও ধর্মীয় সম্পর্ক রয়েছে। (ব্রিটিশ শাসনামলে) ১৯০৬ সালে ঢাকাতেই প্রতিষ্ঠিত হয়েছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ, যার মাধ্যমে পরে পৃথক মুসলিম রাষ্ট্র পাকিস্তান গঠনে সফলতা এসেছিল। বাংলাদেশ ও পাকিস্তান দীর্ঘ ২৪ বছর একসঙ্গে ছিল। দুই দেশই সার্ক, ওআইসি ও কমনওয়েলথ অব ন্যাশনসের প্রতিষ্ঠাতা সদস্য। উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় সৌহার্দ্যপূর্ণ এক সফর হবে, যেখানে উভয় দেশের পারস্পরিক স্বার্থে সহযোগিতার সম্ভাব্য সব পথ অনুসন্ধান করা হবে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারপাকিস্তান এই সফরকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার একটি সুযোগ হিসেবে দেখছে কিনা- এমন প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, এটি অতীতের ক্ষোভ ও বিরোধ ভুলে এগিয়ে যাওয়ার এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত।
তিনি ঢাকা-ইসলামাবাদ অতীতের সম্পর্কে তিক্ততার জন্য ভারতকে দোষারোপ করে বলেন, ভারত অতীতের দ্বন্দ্বকে কাজে লাগিয়ে সুবিধা হাতিয়েছে। উভয় দেশকে অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান আবদুল কাইয়ুম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমানবাড়িয়ায় নদী ভরাটের দায়ে এনসিপি নেতাকে জরিমানা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মীরে আওয়ামী কমিটির সঙ্গে সংঘর্ষ, ২ নিরাপত্তা সদস্যসহ নিহত ৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আপনি কি মুসলিম’, প্রশ্ন করেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুবাইয়ে পর্যটকদের জন্য ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
র্যাগিংয়ের পরিবর্তে গ্রুমিং প্রোগ্রাম, মাভাবিপ্রবি উপাচার্যের ব্যতিক্রমী উদ্যোগ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোবিপ্রবির হলে চুরি, বড় ক্ষতির মুখে ভুক্তভোগী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবৈধভাবে হরমুজ পার হওয়ার চেষ্টা, দুটি জাহাজে সতর্কতামূলক গুলি আইআরজিসির
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে কী বললেন আহমাদিনেজাদ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের সরকারি সহায়তা দেয়া হবে: পাট প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দক্ষিণ লেবাননে ইসরাইলি যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান অ্যামনেস্টির
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












