‘ভারতের আগ্রাসনের’ বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শাহবাজ শরিফের
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ইসরায়েল ও ভারতকে নির্দোষ ফিলিস্তিনি এবং কাশ্মীরিদের লক্ষ্যবস্তু বানানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত জুমুয়াবার জাতিসংঘের অধিবেশনে দেওয়া এক ভাষণে এ আহ্বান জানান তিনি। এ সময় নয়াদিল্লি নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে আজাদ কাশ্মীর দখলের হুমকি দিচ্ছে উল্লেখ করে ভারতকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ভাষণে শাহবাজ শরীফ বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, যে কোনও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ নেবে পাকিস্তান।’
শাহবাজ শরিফ বলেন, শান্তির দিকে অগ্রসর না হয়ে, ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে ভারত।
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বক্তব্যে ঘরোয়া রাজনৈতিক বিষয়ে মনোযোগ না দিয়ে আন্তর্জাতিক উদ্বেগের উপর বেশি গুরুত্ব দিয়েছেন।
গাজা যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে তিনি বলেন, ‘এটি শুধুই এক সংঘাত নয়, এটি নির্দোষ মানুষের ওপর এক পরিকল্পিত হত্যাকা-।’
শাহবাজ শরিফ সতর্ক করে বলেন, ‘গাজার শিশুদের রক্ত শুধু দখলদারদের হাতকেই কলঙ্কিত করছে না বরং যারা এই নিষ্ঠুর সংঘাতকে দীর্ঘায়িত করছে তারাও এর দায় এড়াতে পারে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)