‘ভারতকে পেছনে ফেলতে না পারলে আমার নাম শাহবাজ শরিফ না’
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
উন্নয়ন ও অর্থনীতিতে ভারতকে পেছনে ফেলতে না পারলে নিজের নাম শাহবাজ শরিফ থাকবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) পাঞ্জাবের দেরা গাজী খান এলাকায় এক জনসভায় এমন কথা বলেন তিনি।
ওই সময় শাহবাজ বলেন, পাকিস্তানের পরিস্থিতি যেন ভালো হয় সেজন্য আমরা দিনরাত কাজ করবো। আল্লাহ সবসময় পাকিস্তানকে রহমত দান করেন। যদি আমাদের প্রচেষ্টার ফলে পাকিস্তান উন্নয়ন ও অগ্রগতিতে ভারতকে পেছনে না ফেলে, তাহলে আমার নাম শাহবাজ শরিফ না।
শাহবাজ শরিফ যখন জনসভায় কথা বলছিলেন, তখন তাকে বেশ উদ্দীপ্ত দেখা যাচ্ছিল। তিনি সামনে থাকা টেবিল চাপড়াচ্ছিলেন, বেশ জোরে জোরে হাত ঝাকাচ্ছিলেন।
ওই সময় নিজের বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে নিয়েও কথা বলেন শাহবাজ। তিনি বলেন, তারা দুই ভাই পাকিস্তানের হয়ে কাজ করবেন, যেন তাদের দেশ উন্নত হতে পারে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি নওয়াজ শরীফের অনুসারী। আজ আমি তার নামে শপথ করছি, যতদিন পর্যন্ত আমার শক্তি থাকবে, আমরা কাজ করবো। আমরা পাকিস্তানকে উন্নয়নের শিখরে নিতে ও ভারতকে হারাতে একসঙ্গে কাজ করবো। সূত্র: এনডিটিভি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)