‘বিভিন্ন দেশের সাইবার তথ্য চুরির চেষ্টা করছে উত্তর কোরিয়া’
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯২ শামসী সন , ২৭ জুলাই, ২০২৪ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বের বিভিন্ন দেশের পারমাণবিক ও সামরিক গোপন তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি তথ্য চুরির চেষ্টা করার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার হ্যাকারদের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়াসহ একাধিক দেশের পক্ষ থেকে এ সংক্রান্ত বিবৃতি জারি করে সারাবিশ্বকে সতর্ক করা হয়েছে।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআই, মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ), সাইবার এজেন্সি, যুক্তরাজ্যের জাতীয় সাইবার সিকিওরিটি সেন্টার ও দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা বিভাগ এই বিবৃতির সঙ্গে একমত পোষণ করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী তিন দেশ বলছে, হ্যাকার গ্রুপটি আন্ডারিয়েল অ্যান্ড অনিক্স সিøট নামে পরিচিত। উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার একটি সাইবার শাখা এই অ্যানডারিয়েল। উত্তর কোরিয়ার সামরিক ও পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে বিভিন্ন দেশের প্রতিরক্ষা, মহাকাশ, পারমাণবিক ও প্রকৌশল সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করেছে গ্রুপটি।
অভিযোগ উঠেছে, হ্যাকার গ্রুপটি ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ থেকে ট্যাঙ্ক, সাবমেরিন ও টর্পেডো নিয়ে কাজ করা সংস্থাগুলোতে তথ্য খুঁজছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত ও অন্য দেশগুলোতেও সাইবার হামলার লক্ষ্যবস্তু ঠিক করেছে তারা। মার্কিন বিমান বাহিনীর ঘাঁটি, নাসা ও প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো এই সাইবার হামলার মূল লক্ষ্যবস্তু বলে ধারণা করা হচ্ছে।
জার্মান বার্তাসংস্থা ডয়চে ভেলে জানিয়েছে, ধারণা করা হচ্ছে, তিনটি পদ্ধতিতে এই সাইবার হামলা চালাচ্ছে উত্তর কোরিয়া। অন্য দেশের সামরিক সাইবার স্পেসে সফটওয়্যার প্রতিস্থাপন করে, ম্য়ালওয়য়ার ও ফিশিংয়ের মাধ্যমেও ডেটা চুরির চেষ্টা করে। এমন পরিস্থিতিতে প্রতিটি দেশকেই তাদের সাইবার স্পেস সুরক্ষিত করার আহ্বান জানিয়েছে এফবিআই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)