‘বাড়তি ভ্যাটের কারণে ল্যাপটপের মূল্য আকাশচুম্বী’
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২২ মার্চ, ২০২৩ খ্রি:, ০৮ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
লোকাল ইন্ডাস্ট্রিকে সুরক্ষা দিতে গিয়ে বাড়তি ভ্যাটের ফলে ল্যাপটপের মূল্য আকাশচুম্বী হয়ে উঠেছে। লোকাল ইন্ডাস্ট্রি কোয়ালিটি পণ্য উৎপাদন করতে পারেনি। আগে যেখানে ২৫-৩০ হাজার টাকায় ল্যাপটপ পাওয়া যেত এখন ৫০ হাজার টাকার নিচে কোনো ল্যাপটপ মেলে না।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়।
এ কারণে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ল্যাপটপ আমদানি পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
সংগঠনটির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার জানায়, ইউরোপে যুদ্ধে টালমাটাল অর্থনীতির মধ্যেও গত বছর ১৫ শতাংশ ভ্যাট বাড়ানোর হয়েছে। বাড়তি ভ্যাটের কারণে ল্যাপটপের মূল্য আকাশচুম্বী হয়ে উঠেছে। লোকাল ইন্ডাস্ট্রি কোয়ালিটি পণ্য উৎপাদন করতে পারেনি। আগে যেখানে ২৫-৩০ হাজার টাকায় ল্যাপটপ দিতে পারতাম এখন আর ৫০ হাজার টাকার নিচে কোন ল্যাপটপ দিতে পারছি না।
দেশীয় উৎপাদকদের উৎসাহিত করতে ল্যাপটপ আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলেও নতুন করে ল্যাপটপ উৎপাদনের উদ্যোগ নেই। আন্তর্জাতিক ব্র্যান্ডসমূহ এই বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না। প্রায় ২৫ ডলারের দাম বাড়া ও ভ্যাটের কারণে ল্যাপটপের দাম ৪০ শতাংশ বেড়েছে। এর ফলে নিম্নমানের ল্যাপটপ বাজারজাত হচ্ছে, প্রচুর রাজস্ব হারাচ্ছে সরকার।
এ সময় সংগঠনটি তথ্য প্রযুক্তির প্রায় সকল পণ্যের আমদানি পর্যায়ে এআইটি ৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।
মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাদের প্রস্তাবে বলেছে, মোবাইল কারখানাগুলোকে কিছু শুল্ক ও মূসক সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু এসবের কার্যকারিতা এ বছর শেষ হয়ে যাবে। অথচ চীন ও ভারতসহ বিশ্বের অন্যান্য দেশে দেখা যায় কারখানাগুলোর পূর্ণ সক্ষমতা তৈরি হতে আরও বেশি সময় লাগে। তাই শুল্ক ও মূসক এর সংশ্লিষ্ট এসআরওগুলোর সময়সীমা বাড়ানোর প্রস্তাব করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)