‘বারোমাসি’ আম বেচে স্বাবলম্বী নুর ইসলাম
, ০৫ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৮ মার্চ, ২০২৩ খ্রি:, ১৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
যশোর সংবাদদাতা:
যশোরের শার্শা উপজেলায় বারি-১১ জাতের ‘বারোমাসি’ আম চাষ করে স্বাবলম্বী হয়েছেন এক কৃষক। অসময়ে বাজারে ওঠা এই আমের চাহিদাও ভালো। প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন জাতের এই আম চাষ করে সংসারে স্বচ্ছলতা ফিরেছে বলে জানিয়েছেন বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছী গ্রামের নুর ইসলাম সরদার।
তিনি জানান, সাধারণত হিমসাগর, ফজলি, ল্যাংড়া, আম রুপালিসহ বিভিন্ন জাতের আমের দেশ-বিদেশে চাহিদা রয়েছে। এসব আম এক মৌসুমী হওয়ায় সারা বছর পাওয়া যায় না। তবে নতুন জাতের বারি-১১ আমটি সারা বছর পাওয়া যায়।
নূর ইসলাম জানান, তিনি ২৩ বছর ধরে নার্সারি কাজের সঙ্গে জড়িত। প্রথমে তিনি অন্যের নার্সারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। পরে নিজের বসতবাড়ির পাশে ফলজ নার্সারি গড়ে তোলেন।
নার্সারির পাশাপাশি আগে থেকেই তার আমের বাগান করার পরিকল্পনা ছিল। স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শে ২০১৮ সালে তিন বিঘা জমিতে কাটিমন জাতের আমবাগান গড়ে তোলেন।
পরের বছর আরও ছয় বিঘা জমি ১০ বছরের জন্য লিজ নিয়ে সেখানে নতুন জাতের বারি-১১ আমের চারা রোপণ করেন বলে জানান নুর ইসলাম।
তিনি বলেন, “গত বছর প্রায় চার লাখ টাকার আম বিক্রি করেছি। এতে তিন লাখ টাকার উপরে লাভ হয়েছে। প্রতি বিঘায় ৪০ থেকে ৪৫ মণ আম পাওয়া যায়।
“তিন বিঘা জমিতে বছরে খরচ হয় প্রায় লাখ টাকা। এ বছর এখন পর্যন্ত এক লাখ ২০ হাজার টাকার আম এবং এ জাতের আমের কলম (চারা) বিক্রি করেছি ৬০ হাজার টাকার মতো।”
বছরে তিনবার আম পাওয়ার কথা জানিয়ে নুর ইসলাম বলেন, “জানুয়ারি থেকে আম ছিড়তে শুরু করেছি। বাগান থেকে ৪০০ টাকা কেজি দরে আম বিক্রি করছি। প্রতি বিঘায় বছরে এক লাখ ৬৮ হাজার টাকা আয় করা সম্ভব।”
স্থানীয় কৃষি বিভাগ জানায়, নুর ইসলামের সফলতা দেখে এলাকার অনেক শিক্ষিত বেকার যুবক এখন বারি-১১ জাতের আম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। আম চাষিদের প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
কৃষিবিদ প্রতাপ কুমার ম-ল জানায়, এ উপজেলায় হিমসাগর, লেংড়া, ফজলি, গোপালভোগ, আম রুপালি ও মল্লিকা জাতের ৩ হাজার ১৪৪টি আমের বাগান রয়েছে। চলতি মৌসুমে দুই হাজারেরও বেশি চাষি অন্তত ৯৫৯ হেক্টর জমিতে আমচাষ করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)