‘বাজারেই দর বেশি, কষ্ট করে গুদামে নেব কেন’
সরকারী আমন সংগ্রহ
, ২০ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ সাদিস, ১৩৯২ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
এবার ১৩ বিঘা জমিতে ‘৫১ জাতের’ মোটা ধান আবাদ করেছেন কৃষক শরিফুল ইসলাম। তিনি বলেন, ফসল কাটা শেষ, মাড়াই চলছে। বাড়ির ওপর থেকেই প্রতিমণ ১ হাজার ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। কোনোরকম কষ্ট-ভোগান্তি ছাড়াই সব ধান বেচে দেওয়া যাবে। কিন্তু এই ধান সরকারকে দিতে হলে নানা ঝক্কিঝামেলা পোহাতে হয়। আমন সংগ্রহে ১ হাজার ৩২০ টাকা মণ নির্ধারণ করায় প্রতি মণে লোকসান ৩০ টাকা। আবার সেগুলো ট্রাক ভাড়া করে গুদামে নিতে হবে, লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে ঘণ্টার পর ঘণ্টা, দায়িত্বরত আনসার ও কর্মকর্তা-কর্মচারীর অসদাচরণ সহ্য করতে হবে। এর সঙ্গে আছে ধান ভেজা, ওজনে কম, আবর্জনা বেশিসহ নানা অভিযোগে হয়রানি।
চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের অভিযান শুরু করেছে সরকার, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গতবারের চেয়ে ২ টাকা বাড়িয়ে নতুন দরও নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতিকেজি ধান ৩৩, আর চাল ৪৭ টাকা করা হয়েছে। তবে স্থানীয় বাজারে এর চেয়ে বেশি মূল্য পাওয়ায় কুষ্টিয়া শহরতলির জুগিয়া-বারাদি ভাগার এলাকার কৃষক শরিফুলের মতো কেউ লোকসান দিয়ে ধান গুদামে নিতে ইচ্ছুক নন।
আনারুল ইসলাম ও তাহের হোসেন বলেন, সার, কীটনাশক ও শ্রমিকের মূল্য চড়া। এর পরও প্রতি মণে ৩০ টাকা এবং এর সঙ্গে বাড়তি ট্রাক ভাড়াসহ অর্ধশতাধিক টাকা লোকসান দিয়ে কেউ সরকারি গুদামে ধান নেওয়ার কথা নয়।
অন্যদিকে সরকার নির্ধারিত চালের দর নিয়েও খুশি নন মিল মালিকরা। বেশি দামে ধান কিনে সেগুলো থেকে চাল উৎপাদন করে সরকারকে দিতে তাদের খরচ বেশি পড়ছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
দাদা রাইস মিলের মালিক আরশাদ আলী বলেন, ‘সরকার ধানের দাম নির্ধারণ করেছে ৩৩ টাকা কেজি। এ দরে ধান পাওয়া যাচ্ছে না। আবার নির্ধারিত মূল্যে কিনলেও চাল তৈরি করে ৫০ টাকার নিচে বিক্রি করা কঠিন, এতে লোকসান হবে। চালের দাম ঠিক করে দেওয়া হয়েছে ৪৭ টাকা। এর পরও দেশ ও জনগণের কথা ভেবে মিল মালিকরা চুক্তি করছেন।’
চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মিয়া ভাই অটো রাইস মিলের কর্ণধার জয়নাল আবেদিন প্রধান বলেন, ‘আমরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে চালের দর পুনর্র্নিধারণের জন্য দাবি জানিয়েছি। আরও ২ টাকা বাড়াতে হবে, অন্যথায় মিল মালিকদের লোকসান হবে। তবে বেশি দামে ধান কেনার সঙ্গে মিলাররা নেই। স্থানীয় ব্যবসায়ীরা হয়তো প্রতিযোগিতা করতে গিয়ে এটা করছেন।’
এ ছাড়া ধান ও চাল সংগ্রহের পথে অন্যতম বাধা হলো গুদামে জায়গা সংকট। কুষ্টিয়ার ছয় উপজেলা থেকে এ বছর ১৯ হাজার ১০০ টন সিদ্ধ চাল, ৬ হাজার ৭০০ টন ধান ও ১ হাজার ৬০০ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদিও এর ধারণ ক্ষমতা সরকারি গুদামের নেই।
জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান বলেন, যে পরিমাণ ধান ও চাল কেনা হবে, গুদামে তার অর্ধেক জায়গাও নেই। এ ছাড়া আগের কেনা চাল এখনও রয়ে গেছে। তাই নতুন করে গুদাম নির্মাণ করা জরুরি।
কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকু বলেন, চালের সিন্ডিকেট দমন না করে সরকার নিজেই এবার দাম বাড়িয়েছে। এতে কৃষকের নামকাওয়াস্তে লাভ হলেও বহুগুণে চাপ বাড়বে ভোক্তার ওপর। এভাবে কখনও বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা মহাপরিকল্পনা: একটি নদী, কোটি মানুষের স্বপ্ন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নামাজ পড়াতে মসজিদে যাচ্ছিলেন খতিব, ট্রাকচাপায় গেল প্রাণ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মনিবের অবাধ্য হলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাওরাঞ্চল বজ্রপাতের ‘হটস্পট’: সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি কার্যকরের আহ্বান চীনের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












