‘বন্ধ চিনিকলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেয়া হয়েছে’
, ১৪ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দিনাজপুর সংবাদদাতা:
অন্তর্র্বতীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের বন্ধ থাকা চিনিকলগুলো পর্যায়ক্রমে চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য ট্যাস্কফোর্স গঠন করা হয়েছে। ’ গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
শিল্প উপদেষ্টা সাংবাদিকদের আরও বলেন, বন্ধ থাকা চিলিকলগুলো পুনরায় চালু করতে ট্যাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। যেখানে আখচাষিরাও সম্পৃক্ত আছেন। কৃষকদের প্রণোদনাসহ এগুলো চালু করতে আগে ১২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এখন আবারও ১০০ কোটি টাকা দেওয়া হবে।
সেতাবগঞ্জ চিনিকল সম্ভাবনাময় একটি চিনিকল জানিয়ে তিনি বলেন, এটি পুনরায় চালু করতে চেষ্টা করা হচ্ছে। ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে চিনিকলের দখল হয়ে যাওয়া সব জমি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করা হবে। আর চিনিকল যখন চালু হবে তখন পূর্ণাঙ্গ যন্ত্রপাতির সক্ষমতা নিয়েই চালু করা হবে।
সেতাবগঞ্জ চিনিকলটি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় অবস্থিত। এর আগে ২০২০ সালে বন্ধ হয় চিনিকলটি। এরপর থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও চালু হয়নি দেশের অন্যতম বৃহত্তম সেতাবগঞ্জ চিনিকল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)