‘প্রশাসনের পক্ষ’ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ এনসিপি-বিএনপির
, ২২ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৫ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছে এনসিপি নেতা নাহিদ। অন্যদিকে উল্টো অভিযোগ করেছে বিএনপি। দলটি বলেছে, প্রশাসনের সঙ্গে বৈষম্যবিরোধীদেরই সখ্যতা সবচেয়ে বেশি। আর নাহিদ ইসলামের বক্তব্যকে ‘পলিটিক্যাল রেটরিক’ বা ‘রাজনৈতিক বাগাড়ম্বর’ বলেও বর্ণনা করেছেন।
জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) আহ্বায়ক নাহিদ বলেছেন, বাংলাদেশের অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে। তাই এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়।
গত বুধবার ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দুজন উপসহকারি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে ওই বক্তব্য দেন তিনি। এছাড়া এমন এক প্রেক্ষাপটে এনসিপি’র এই নেতা এ ধরনের বক্তব্য দিলেন, যখন নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান দৃশ্যমান হচ্ছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেছেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বক্তব্য দেওয়া হয়েছে বলে তারা মনে করেন। তিনি বলেছেন, প্রশাসনের সাথে বৈষম্যবিরোধীদের সখ্যতা সবচেয়ে বেশি।
নাহিদ বলেছিলেন, প্রশাসন দেখছি বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষ অবলম্বন করছে। মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে, সেখানেও প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি, এ ধরনের প্রশাসন থাকলে এর অধীনে নির্বাচন করা সম্ভব নয়। একটি লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, পুলিশ, আমলাতন্ত্র আমাদের নিশ্চিত করতে হবে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, নাহিদ সঠিক কথা বলেননি। যা বলেছেন, তা মানুষকে বিভ্রান্ত করার জন্য। কোনও দেশে যারা সরকারে থাকে, প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন হয় তাদের নামে। যেমন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। বাংলাদেশের ক্ষেত্রে এটি ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন।
তিনি আরো বলেন, সেক্ষেত্রে আমরা যতটুকু জানি, বাংলাদেশের প্রশাসনের সাথে ছাত্রদের তথা বৈষম্যবিরোধীদের সখ্যতা সবচেয়ে বেশি। তারা বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানে নজরদারি করে। এখন তাহলে এটা বিএনপি'র প্রশাসন হলো কী করে?
গত বুধবার নাহিদ বলেছিলেন, কোনও ধরনের পরিবর্তন বা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কি না, বিবেচনাধীন থাকবে। তার ভাষ্য, ‘প্রশাসন দেখছি বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষ অবলম্বন করছে। মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে, সেখানেও প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)