‘পাকিস্তানের পার্লামেন্ট ভবনে বড় বড় ইঁদুর, যেন বিড়ালও ভয় পায়’
, ১৬ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২২ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৭ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
পাকিস্তানের পার্লামেন্ট ভবনে একধরনের উৎপাত দেখা দিয়েছে। তবে এর সঙ্গে রাজনীতিবিদেরা জড়িত নন। ভবনটি দখল করে নিয়েছে একদল ইঁদুর। বড় বড় ইঁদুরগুলো রাতভর সেখানে দৌড়ঝাঁপ করতে থাকে। শুধু তা-ই নয়, পার্লামেন্টের গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করে ফেলছে তারা।
সম্প্রতি পার্লামেন্টের আনুষ্ঠানিক একটি কমিটি ২০০৮ সালের বিভিন্ন বৈঠকের কাগজপত্র দেখতে চায়। নথিগুলো সংগ্রহ করার পর দেখা যায়, এর বড় অংশই ইঁদুরে কাটা। এরপরই সমস্যাটি বড় আকারে সবার সামনে আসে।
পাকিস্তানের জাতীয় পরিষদের মুখপাত্র জাফর সুলতান বিবিসিকে বলেন, ‘এখানকার ইঁদুরগুলো এতটাই বড় যে বিড়ালও তাদের দেখে ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে।’
ইঁদুরের উৎপাত এখন এতটাই যে উপদ্রব ঠেকাতে কর্তৃপক্ষকে ইতিমধ্যে ১২ লাখ রুপি বার্ষিক বরাদ্দ ঘোষণা করতে হয়েছে।
দ্বিতীয় তলাতেই ইঁদুরের উৎপাত বেশি দেখা যাচ্ছে। সেখানে সিনেটের বিরোধী দলের নেতার কার্যালয়ের অবস্থান। এ ছাড়া রাজনৈতিক দল এবং স্থায়ী কমিটির বেশির ভাগ সভা ওই তলাতেই হয়ে থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেখানে একটি খাবারের হলও আছে।
পাকিস্তানের জাতীয় পরিষদের এক কর্মকর্তা বলেছেন, ‘সাধারণত সন্ধ্যার দিকে যখন কোনো লোকজন থাকে না, তখন ইঁদুরগুলো সেখানে ম্যারাথনের মতো দৌড়ে বেড়ায়। সেখানে নিযুক্ত কর্মীরা এটা দেখে অভ্যস্ত। তবে কেউ যদি এখানে প্রথমবারের মতো আসে, তারা ভয় পায়।’
ইঁদুরের উপদ্রব ঠেকাতে এখন পেস্ট কন্ট্রোল কোম্পানির শরণাপন্ন হতে চাইছে পার্লামেন্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যে তারা পেস্ট কন্ট্রোল কোম্পানির খোঁজ চেয়ে পাকিস্তানের কয়েকটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)