‘নয়ন নেই, ভীষণ কষ্ট করে আমাদের চলতে হচ্ছে’
, ২৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৭ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
গত ৫ আগস্ট সকালে ছাত্র-জনতার আন্দোলনে জেলার বানিয়াচং উপজেলায় পুলিশের গুলিতে নিহত হন শেখ নয়ন হোসেন (২০)। সে বানিয়াচং উপজেলার কামালখানী মহল্লার মৃত আলী হোসেনের (৫৫) ছেলে।
নয়ন বন্ধুদের আহŸানে সাড়া নিয়ে প্রতিদিনই আন্দোলনে যেতেন। মারা যাওয়ার দিনেও এক বন্ধুর ফোন পেয়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি।
অল্প বয়সেই নয়ন বাবাকে হারান। এরপর থেকেই ছয় বোন ও মায়ের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। একটি মিশুক চালিয়ে সংসারের সকল খরচ মেটাতেন তিনি।
গত ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতার আন্দোলনে বন্ধুদের সাথে বিজয় মিছিলে যোগ দিয়েছিলেন নয়ন। হঠাৎ মিছিলে হামলা চালায় পুলিশ। সেখানে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহিদ হন নয়ন।
নয়নের মৃত্যুতে তার পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার। চরম দুর্ভোগে পড়ে পরিবারের সদস্যরা। কারণ পরিবারে আর নেই কোন উপার্জনকারী ব্যক্তি। তাই তার পরিবার চলে এখন অন্যের দয়া ও সহযোগিতায়।
নয়ন ছিল পরিবারের ছয় বোনের মাঝে চতুর্থ। নয়ন মারা যাওয়ার পর এখন সংসারের ঘানি টানছেন মা ঝর্ণা বেগম।
শহিদ নয়নের মা ঝর্ণা বেগম জানান, আমার পরিবারের একমাত্র ছেলে নয়ন মিশুক (ইজিবাইক) চালিয়ে কষ্ট করে সংসার চালাতো। সে মারা যাওয়ার পর বিএনপি ও জামায়াতের কাছ থেকে কিছু অনুদান ও সহযোগিতা পেয়েছি। এখন আমাদের সংসার চলে অন্যের দয়ায়। পরিবারে কোন উপার্জনকারী ব্যক্তি নেই। ভীষণ কষ্ট করে আমাদের চলতে হচ্ছে। সরকার সাহায্য না করলে আমাদের আর বাঁচার উপায় থাকবে না।
নিহত নয়নের বড়বোন সোহেনা বেগম জানান, ‘আমাদের পরিবারে একমাত্র পুরুষ সদস্য ছিল নয়ন। আমার ভাই নয়ন আমাদের দেখাশুনা করতো। এখনো আমার তিন বোন অবিবাহিত রয়েছে। চিন্তায় আমাদের ঘুম নেই। নয়ন ছিল আমাদের নয়নমণি।’
তিনি বলেন, সরকারের কাছে আমাদের দাবি আমাদের একটু সহযোগিতা করুন। তাহলে আমরা কোন রকম বেঁচে থাকতে পারবো । আমাদের সবশেষ হয়ে গেছে। দেখার কেউ নেই।
তিনি আরো বলেন, আমরা চাই সুষ্ঠ তদন্ত করে আমাদের ভাইয়ের হত্যার বিচার হোক। বিচার পেলে কিছুটা হলেও নিজেকে সান্ত¡না দিতে পারবো।
এক প্রতিবেশী জানান, নয়ন মারা যাওয়ার পর এখন তাদের আর দেখার কেউ নেই। প্রতিবেশীরা মাঝে মধ্যে পরিবারটিকে সাহায্য-সহযোগিতা করে থাকে। তবে এই সহযোগিতা খুবই নগন্য। দরকার সরকারি সাহায্য, সহযোগিতা। সরকার পরিবারটির পাশে দাঁড়ালে তারা বেঁচে যেত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)