‘নারীবিদ্বেষ’ সন্ত্রাসী কার্যকলাপের আওতায়! কড়া পদক্ষেপ ব্রিটেনের
, ১৪ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২০ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৫ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ব্রিটেনে এবার থেকে কথিত ‘নারীবিদ্বেষ’-কে সন্ত্রাসবাদ হিসাবে বিবেচনা করা হবে। নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করলে সন্ত্রাসদমন আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে দোষীদের বিরুদ্ধে। এমনই পদক্ষেপ নিতে চলেছে ব্রিটেন। সূত্রের খবর, সন্ত্রাস-দমন আইন নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে সেদেশের প্রশাসনে। নতুন কি কি উপায়ে নারীবিদ্বেষ ছড়াচ্ছে দেশে, সেই নিয়েও বিশদ ভাবনা চিন্তা চলছে।
সূত্রের খবর, ইংল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী কুপার দেশজুড়ে একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, সন্ত্রাস-দমন নিয়ে ইংল্যান্ডে যে সমস্ত আইন রয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে। প্রচলিত আইনের ধারাগুলোয় নারীবিদ্বেষকেও যুক্ত করা যায় কিনা, তা খতিয়ে দেখতে নির্দেশ দেয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে। আপাতত জানা গিয়েছে, অতি দক্ষিণ-পন্থী উগ্রপন্থার সমকক্ষ অপরাধ হিসাবে গণ্য করা হবে নারী-বিদ্বেষকে।
কেন এই পদক্ষেপ করতে চলেছে ব্রিটিশ প্রশাসন? সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুপার জানায়, “বহুদিন ধরেই উগ্রপন্থার নতুন ধারাগুলো নিয়ে সরকার খেয়াল করেনি। অনলাইন থেকে শুরু করে পথেঘাটে- সর্বত্র হুহু করে বেড়েছে সন্ত্রাসবাদী মানসিকতা। বিশেষ করে যুব-সমাজ বারবার জড়িয়ে পড়েছে এমন কার্যকলাপে।”
গত মাসে ব্রিটেনের পুলিশের তরফে নারীবিদ্বেষ নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে বলা হয়, নারী এবং মেয়েদের উপর হিংসার ঘটনা বেড়েই চলেছে। বিষয়টা জাতীয় বিপর্যয়ের সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তার পরেই সন্ত্রাস আইন ভেবেচিন্তে দেখার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ প্রশাসন। নারীবিদ্বেষী আচরণের খবর পেলেই সেই বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেবে সন্ত্রাসীদমন শাখা, এমনটাই নির্দেশ দেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)