‘দ্রব্যমূল্য বাড়লে আঘাতটা প্রথমে আসে গরিবের ওপর’
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাজার পরিস্থিতি এবং করণীয় নিয়ে কথা হয় বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে।
মূল্যস্ফীতি বাড়লে দ্রব্যমূল্য বাড়বেই- এমন মন্তব্য করে ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, এটি গাণিতিক হিসাব। সরকার মূল্যস্ফীতির হার নিয়ে যে কথা বলেছিল, তা ছিল অবাস্তব। চলমান পরিস্থিতিতে তার প্রমাণ মিলেছে। ১০-এর ঘরে মূল্যস্ফীতির হার। অথচ, পার্শ্ববর্তী অনেক দেশের মূল্যস্ফীতি কমে আসছে।’
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। করোনা এবং বৈশ্বিক সংকটে বাংলাদেশে দরিদ্র এবং অতিদরিদ্র মানুষের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এসব মানুষের জন্য সরকার আশু কোনো পদক্ষেপ নিয়েছে বলে নজরে আসেনি। সাধারণ মানুষের জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা করে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে এর আগে সুশাসন এবং জবাবদিহি প্রতিষ্ঠা নিয়ে ভাবতে হবে। সুশাসন না থাকলে কোনো পদক্ষেপ-ই কাজে আসবে না।’
বাজারের এই পরিস্থিতির জন্য দুর্নীতি ও সুশাসনের অভাবকে দায়ী করছেন আরেক অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দুর্নীতিই বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছাতে দিচ্ছে না। দুর্নীতির কশাঘাত পড়ে প্রথমে সাধারণ মানুষের ওপর। (দেশ থেকে) হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। যে রেমিট্যান্স আসছে, সেই পরিমাণ অর্থ বাইরে পাচার হচ্ছে। হুন্ডির মাধ্যমে দেশের বাইরের এজেন্টরা টাকা পাচারে সহায়তা করছেন। সরকার জানে কীভাবে (পাচার) হচ্ছে। সরকার কিছুই জানে না- এটা বলার সুযোগ নেই।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)