‘দেশে বৈধ নৌযান ১৫ হাজার, অবৈধ ৭৫ হাজার’
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বর্তমানে নৌপথে চলাচলকারী যান সংখ্যা ৮৫ হাজার বলে জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। সংগঠনটি বলছে, এই ৮৫ হাজারের মধ্যে নিবন্ধিত নৌযানের সংখ্যা মাত্র ১৫ হাজার। আর বাকি ৭০ হাজার অনিবন্ধিত অর্থাৎ অবৈধ। এরমধ্যে অন্তত ৬ হাজার রয়েছে বালুবাহী নৌযান বা বাল্কহেড। অবৈধ নৌযান চলাচল নিয়ন্ত্রণ না হওয়ায় নৌপথের দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে’র পাঠানো এক বিবৃতিতে এসব জানানো হয়। এতে তারা নৌ দুর্ঘটনা এড়াতে বাল্কহেড চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের অবৈধ নৌযানের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি জানিয়েছেন। এজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনের নেতারা।
বিবৃতিতে আরও বলা হয়, নিবন্ধিত ১৫ হাজার নৌযানের মধ্যে নিয়মিত বার্ষিক সার্ভে (ফিটনেস পরীক্ষা) করা হয় মাত্র ৮ হাজারের। ফিটনেস পরীক্ষা ছাড়াই প্রশাসনের নাকের ডগায় বাকি ৭ হাজার নৌযান অবাদে চলাচল করে। কর্তৃপক্ষ এসব নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় অহরহ দুর্ঘটনা ঘটছে।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর শাখা খালে ৫ জুন রাতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবিতে ৮ জন নিহত হন। এর আগে ১৭ জুলাই ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় ওয়াটারবাস ডুবে ৩ যাত্রীর মৃত্যু হয়।
এসব ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বাল্কহেড চলাচল নিষিদ্ধ হলেও প্রশাসনের নাকের ডগায় রাতে শত শত বাল্কহেড চলাচল করছে। অবৈধ ও আইন অমান্যকারী নৌযান চলাচলের সুযোগ দেওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও নৌযান মালিককে শাস্তির আওতায় দাবি জানিয়েছে জাতীয় কমিটি। জনস্বার্থে জেলা প্রশাসন ও জেলা পুলিশকে এ কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান সংগঠনটির নেতারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব -গভর্নর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইডিশ এনজিও রাড্ডায় হামলা: ওসি প্রত্যাহার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ -প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ -ড. তিতুমীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)