সম্পাদকীয় (২)
‘দুর্যোগ মোকাবিলা’ ও ‘রোল মডেল’ এসব শব্দ কীভাবে উচ্চারিত হতে পারে? ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের সার্বিক সহায়তা করুন
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৯ মে, ২০২৪ খ্রি:, ১৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
তারপরেও সরকার বাহাদুরের কৃতিত্ব জাহির করা চাই, চাই! সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেছে সময়মত মোকাবেলা করায় রিমাল ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কম হয়েছে।
দুর্যোগ মন্ত্রী কি তাহলে আরো ব্যাপক ক্ষয়ক্ষতি হলে সন্তুষ্ট হতেন? বা যা ক্ষয়ক্ষতি হয়েছে তাকে বড় ক্ষয়ক্ষতি মনে করছেন না? আসলে ক্ষতি তো মন্ত্রী মহোদয়ের বা সরকারের কর্তাব্যক্তিদের হয়নি, হয়েছে জনগণের। তাদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে মন্ত্রী মহোদয়দের কী আসে যায়? তারা বিমানে করে আরামে ক্ষয়ক্ষতি দর্শনে যাবেন, ভূরিভোজ করবেন, মিডিয়া কভারেজ করবেন, কিছু নির্দেশনা দিবেন, চমৎকার সময় কাটাবেন, জনদরদী সাজবেন! এই পর্যন্তই তো তারা ত্যাগ (?) স্বীকার করবেন- যা দুর্ভোগ, আগামী ২/৩ বছর বা সারাজীবন জনগণ পোহাবেন! ততদিনে মন্ত্রীরা আরেকটা নির্বাচনের স্বপ্ন দেখবেন! সুতরাং তাদের দুর্যোগের ক্ষয়ক্ষতির খতিয়ান দেখার অবকাশ অনুভূতির, সময়-সুয়োগ কোথায় দেখার?
তবে মন্ত্রী বাহদুররা একটা কথা খুব অহঙ্কার করে বলেন। তাহলো দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল।
সত্যিই মন্ত্রী মহোদয়দের কথার ফুলঝুড়ি! দুর্যোগকে আসলে রাষ্ট্রদ্বীন ইসলাম মোতাবেক বলা হয় আযাব-গযব, বালা-মুসিবত। আর তাকে মোকাবেলা করার, খোদায়ী গযব বালা মসিবত সরাসরি মোকাবিলা করার ভাষা- কী করে খুজে পান মন্ত্রী মহোদয়রা? তারা কি তাহলে ধর্মহীন ধর্ম নিরপেক্ষতার প্রতিভূ?
তবে তাদের তথ্যহীণতার ভান্ডার দেখলেও করুনা হয়। কারণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো বাংলাদেশকে দুর্যোগের সুপার মার্কেট বলা হয়।
সে প্রচারণার বিপরীতে বাংলাদেশকে দুর্যোগ ব্যবস্থাপনার রোল মডেল মন্ত্রীবচন সত্যিই বড় উপহাসের বিষয় হয়ে যায়।
পত্রিকান্তরে রিমেল দুর্যোগে প্রায় ২০ জনের প্রাণহানি, ৮৪ লাখ মানুষের বিভিন্ন ক্ষয়ক্ষতি সহ হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির কথা বলা হয়েছে। মন্ত্রীর ভাষায় এ ক্ষতি তেমন বড় নয় প্রতিভাত হলেও জনগণের কাছে তা মর্মন্তুদ। আহাজারির বিষয়।
সঙ্গত কারণেই মন্ত্রী মহোদয়দের দেরীতে হলেও জনগণের ক্ষয়ক্ষতি উপশমে যথার্থ ভূমিকা রাখতে যথাযথ উদ্যোগী হতে হবে ইনশাআল্লাহ।
আমরা নিকট অতীতে দেখেছি, ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় দুর্বল বাঁধের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার রিমালের আঘাতেও ভেঙে গেছে অনেক বাঁধ। ফলে বিপুল এলাকা প্লাবিত হয়েছে। দেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় উন্নত মানের বাঁধ না থাকাই এর কারণ। আগামীতে ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকায় টেকসই বাঁধ নির্মাণের পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে দুর্নীতি রোধ করাটাও জরুরি। রিমালের আঘাতে দেশের কোনো কোনো স্থানে বিদ্যুৎ, টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে। দ্রুত এসব মেরামতের প্রস্তুতি নিতে হবে। পানিচ্ছ্বাসের কারণে উপকূলীয় এলাকার নি¤œাঞ্চলের মানুষের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হয়ে ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে। দুর্গত মানুষের জন্য বিশেষ করে বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং চিকিৎসাসেবা নিশ্চিতে গুরুত্ব দিতে হবে। ঘরবাড়ি হারিয়েছেন যারা, তাদের জন্য দ্রুত আশ্রয়ের ব্যবস্থা করতে হবে।
এমনিতেই মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের শিকার হয়ে উপকূলীয় এলাকার মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। কাজেই প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানরাও দুর্গত মানুষের পাশে দাঁড়াবে, এটিই প্রত্যাশা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রসঙ্গ: স্বাধীনতা দিবসে শ্রদ্ধা ও সম্মান জানানোর রীতি। স্মৃতিসৌধে পুষ্পস্তবক ও ১ মিনিট নিরবতা খ্রিষ্টান বেনিয়া অপসংস্কৃতি।
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ LGBTQ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ত্বাহিরাহ, তাইয়্যিবাহ, মাহবুবাহ, ফাক্বীহা, মাশুক্বাহ, তাওশিয়াহ, নূরে হাবীবা, লখতে জিগারে ইমামুল উমাম, উম্মু আবিহা, ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, সাইয়্যিদাতুন নিসা, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র মাহে রমাদ্বান শরীফই পবিত্র যাকাত প্রদানের উৎকৃষ্ট সময়।
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ মহিমান্বিত ২৬শে রমাদ্বান শরীফ! নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, মুত্বহহারাহ, মুত্বহহিরাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুবারক হো ২৫শে রমাদ্বান শরীফ! সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আল মুত্বহহারাহ, আল মুত্বহহিরাহ, মালিকাতুল জান্নাহ, মালিকাতুল কায়িনাত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে। দেশের ৭০ শতাংশ মানুষ সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সরকারী হাসপাতালে নানা সংকট বেসরকারী হাসপাতাল অত্যন্ত ব্যয় বহুল জনগণের জন্য উভয় সংকট দূর করার দায়িত্ব সরকারের
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে বছরে গ্যাষ্ট্রিকের ঔষধ বিক্রি হচ্ছে ৭ হাজার কোটি টাকার উপরে দ্বীনি অভিজ্ঞ চিকিৎসক মন্তব্য করেছেন- গ্যাষ্ট্রিকের ঔষধের বিরুদ্ধে বলা ছদকায়ে জারিয়া একটু সচেতনতা আর হাতের কাছের পথ্যেই গ্যাষ্ট্রিক নির্মূল সম্ভব
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুবারক হো পবিত্র ২৩শে রমাদ্বান শরীফ! আজ সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আল মুত্বহহারাহ, আল মুত্বহহিরাহ, মালিকাতুল জান্নাহ, মালিকাতুল কায়িনাত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৈধ পথে বিদেশ গিয়ে ১০ বছরে অবৈধ হয়ে ফিরেছেন প্রায় ৭ লাখ বাংলাদেশী অভিবাসন প্রক্রিয়ায় দুর্নীতি দমনে পতিত সরকারের ন্যায় বর্তমান সব সরকারের নিষ্ক্রিয়তা- অতি নির্মম
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেদের ক্যাশিয়ারদের সুযোগ করে দেয়ার জন্য পতিত সরকার দেশের চিনি শিল্পকে ধ্বংস করেছিলো। (নাউযুবিল্লাহ) যথাযথ পৃষ্ঠপোষকতা করলে অতীতের মত চিনি রফতানী করা যাবে ইনশাআল্লাহ খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত সুমহান ২১ই রমাদ্বান শরীফ। যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহিমান্বিত বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












