‘দুর্নীতি-লুটপাট ও অর্থপাচারের কারণে দ্রব্যমূল্য লাগামহীন’
, ০৩ মে, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি শ্রমজীবী মেহনতি মানুষকে দিশেহারা করছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবীরা চোখে সরষেফুল দেখছে। মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের মিল নেই।
বেতন না বাড়লেও দ্রব্যমূল্য আকাশ চুম্বি। দফায় দফায় চাল, ডাল, তেল, পেঁয়াজ ও চিনির দাম বেড়ে এখন নাগালের বাইরে। দেশে জনগণের সরকার না থাকায় দুর্নীতি-লুটপাট ও অর্থপাচারের কারণে দ্রব্যমূল্য লাগামহীন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দুর্নীতি-লুটপাট ও অর্থপাচারের কারণে দেশে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। শ্রমিকের ন্যায়্য মজুরি কাঠামো এখনো আশার বাণী। ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্র, নারী শ্রমিকদের নিরাপত্তা ও বেতন বৈষম্য প্রকট আকার ধারণ করছে। শিল্প কল-কারখানা ক্রমশ বন্ধ হওয়ায় লাখ লাখ শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। অর্থনৈতিক মন্দার কারণে শিল্প প্রতিষ্ঠানগুলো ক্রমশ রুগ্ন ও উৎপাদন সক্ষমতা হারাচ্ছে। এভাবে চলতে থাকলে দেশে ভয়াবহ গণবিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। তাই শ্রমজীবী মেহনতি মানুষকে দেশ ও অর্থনীতি সুরক্ষার মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)