‘টুকরি’তে বাঁধা পড়া টুকরো জীবন
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাজধানীর সবচেয়ে বড় কাঁচামালের আড়ত এই কারওয়ান বাজারে। এ এলাকায় মিন্তিরা মাথায় ঝুড়িভর্তি করে অন্যের বাজার বয়ে বেড়ান। এতে যে টাকা আসে, তা দিয়ে নিজের টুকরো জীবনের পাশাপাশি পরিবারকেও চালান।
এই ঝুড়ি বা টুকরিগুলো কিন্তু মিন্তিদের নিজেদের নয়। তারা এগুলো ভাড়া নিয়ে থাকেন।
শ্রমিকরা জানান, ৩৮টি গ্রুপ এই ঝুড়িগুলো ভাড়া দেয়। তাদের কাছে থাকা প্রায় ৫ হাজারের মতো টুকরি আছে কারওয়ান বাজারে, যেগুলো শ্রমিকদের প্রতিদিন ভাড়া দেওয়া হয়।
টুকরির মালিকরা জানান, ১৯৯০ সাল থেকে কারওয়ান বাজারে এই টুকরি ভাড়া দেওয়ার প্রচলন শুরু হয়। কয়েকজন টুকরি মালিক মিলে একটি গ্রুপ তৈরি করে নিজেদের টুকরিগুলোতে শনাক্তকরণ চিহ্ন এঁকে দিয়ে শ্রমিকদের কাছে টুকরি ভাড়া দিয়ে আসছেন।
বর্তমানে ৩৮টি গ্রুপের কাছে সর্বনিম্ন ৫০টি থেকে ৪৫০ পর্যন্ত টুকরি আছে।
তারা আরও জানান, প্রথমদিকে প্রতিটি টুকরি দৈনিক ৫ টাকা করে ভাড়ায় দেওয়া হতো। বর্তমানে টুকরি ভাড়া ৩০ টাকা। একটি টুকরি একজন শ্রমিকের কাছে ২৪ ঘণ্টার জন্য ভাড়া দেওয়া হয়। এক ঘণ্টার জন্য নিলেও ভাড়া ৩০ টাকা।
টুকরি ভাড়া নিয়ে শ্রমিকরা কারওয়ান বাজারের ক্রেতাদের হয়ে সবজি, মুদিদ্রব্য, মাছ, শুকনো মালামাল আনা-নেওয়া করেন।
সিরাজগঞ্জের শাহজাদপুরের আলাউদ্দিন (৩০) গত প্রায় পাঁচ বছর ধরে কারওয়ান বাজারে শ্রমিকের কাজ করে আসছেন। তিনি টুকরি ভাড়া নিয়ে প্রতিদিন ভোর ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মালামাল বহন করেন।
আলাউদ্দিন বলেন, 'কারওয়ান বাজারে বিভিন্ন জিনসপত্র কিনতে আসা মানুষের কুলির কাজ করি আমরা। আমরা বলি "মিন্তির" কাজ। টুকরিতে মাল নিয়ে রাস্তা পার করে দিলে ৫০ টাকা পাই, রিকশায় উঠায় দিলে পাই ৩০ টাকা।'
তিনি জানান, পুরো এক মাস কাজ করে ১০-১২ দিনের জন্য গ্রামে চলে যান। বাড়িতে যাওয়ার সময় ১০-১২ হাজার টাকা নিয়ে যেতে পারেন।
তিনি বলেন, 'মিন্তির কাজ করে দৈনিক আয় হয় ৬০০-১০০০ টাকা। দুইবেলা খাওয়ার জন্য ১৫০ টাকা খরচ হয়। সকালের নাস্তার খরচ ৫০, সারাদিনের হাতখরচ ১০০ টাকা। যার টুকরি তার কাছেই থাকি। আড়তের দোতলায় ২০ টাকা ভাড়া দিয়ে ঘুমাই। তারা একটা কাথা, একটা চাদর, একটা বালিশ ও একটা মশারি দেয়।'
'রিকশা চালালেও এমনই রোজগার হয় শুনেছি। তাই আর অন্য কাজ খুঁজি না। এটা তুলনামূলক সহজ কাজ। যারা রিকশা চালায় তাদের চেয়ে আমি খারাপ নেই,' বলেন আলাউদ্দীন।
কারওয়ান বাজারের আরেক কুলি সোহাগ মিয়ার (৩৬) বাড়ি চাঁদপুরের শাহরাস্তিতে। আগে তিনি রিকশা চালাতেন। গত এক বছর ধরে কুলির কাজ করছেন।
তিনি বলেন, 'এ কাজে কোনো ঝামেলা নেই, স্বাধীন কাজ। রিকশা চালালে রিকশার জমার টাকা বের করার চিন্তা থাকে সারাদিন। গ্যারেজের পরিবেশ ভালো না। তাই আমি মনে করি কষ্ট হলেও মিন্তির কাজ করা ভালো।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












