‘জমি না দিলে বিষ দেন খেয়ে মরি, তাছাড়া যাব কোনে’
, ২৯ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
টিনশেডের ভাঙা ঘরগুলো লুটিয়ে পড়েছে মাটিতে। কেউ খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে। কেউ অন্যের রাইস মিলের বারান্দায়। কেউবা বেড়া ভাঙা ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন। তীব্র শীতে বৃদ্ধ মাসহ পাঁচ ভাইয়ের পরিবার নিয়ে এমন মানবেতর জীবন যাপন দেখতে বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন স্বজন, প্রতিবেশী ও উৎসুক জনতা।
কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে সরেজমিন গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
তাদের ভাষ্য, উচ্ছেদের নামে কোনো ধরনের নোটিশ ছাড়াই সোমবার তাদের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেয় প্রশাসনের একটি দল। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতার ধাওয়ায় পালিয়ে যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল। পরে জনতা বাদী পক্ষের আধাপাকা টিনশেড ঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
এ সময় বিলাপ করতে করতে দিনমজুর আবু সাইদের স্ত্রী বলেন, হুট করে প্রতিবেশী রাজিবুনের ছেলে রাজিব হোসেন প্রশাসনের লোকজন নিয়ে ঘরবাড়ি ভাঙে মালামাল সব ফেলা দেছে বাইরে। আমাগো রাঁধাবাড়া বন্ধ। মানুষ এসে এসে খাবার দিচ্ছে তা খাচ্ছি। আমরার তো আর কোনো জাগা জমি নাই। এই জমি না দিলে বিষ দেন খেয়ে মরি। তাছাড়া যাব কোনে?
কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, আদালতের নির্দেশে জেলা প্রশাসন থেকে বাটিকামারা এলাকায় অভিযান চালানো হয়েছিল বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৪০০ কোটি টাকার ‘অপরিকল্পিত’ প্রকল্পের পদে পদে অনিয়ম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭০০ বছর পর শাহজালাল মাজারের দানের টাকাও যাচ্ছে সরকারী নিয়ন্ত্রণে!
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠানে বসছে প্রশাসক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদির পরিচালনায় পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: বহুমাত্রিক সম্ভাবনার নতুন দুয়ার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)