‘ক্রলিং পেগ’ নীতি অনুসরণ করেও ডলারের বাজার স্থিতিশীল করতে পারেনি
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সামিন, ১৩৯১ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দেশে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল করতে ‘ক্রলিং পেগ’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের জুনের মধ্যেই এ নীতি বাস্তবায়নের প্রস্তুতি নেয়া হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হচ্ছে, ‘ক্রলিং পেগ’ নীতি অনুসরণ করা হলে ডলার সংকট কেটে যাবে। বিনিময় হারজনিত অস্থিরতাও হ্রাস পাবে। যদিও বিভিন্ন দেশের বাস্তব অভিজ্ঞতা দিচ্ছে ভিন্ন তথ্য। অর্থনৈতিক সংকটের মুহূর্তে এ নীতি অনুসরণ করে কোনো দেশই এখন পর্যন্ত সাফল্য পায়নি। বরং তা প্রয়োগ করতে গিয়ে অনেক দেশের মুদ্রা ব্যবস্থাপনাই ঝুঁকির মুখে পড়েছে।
‘ক্রলিং পেগ’ হলো কোনো দেশের স্থানীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি। এটি অনেকটা নিয়ন্ত্রিত নীতিরই অনুকরণ। এ নীতির মৌলিকত্ব হলো কোনো মুদ্রার বিনিময় হারকে নির্দিষ্ট একটি সীমার মধ্যে ওঠানামার অনুমতি দেয়া। অর্থাৎ কোনো দেশে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য কত হবে সেটির একটি রেঞ্জ ঠিক করে দেয়া। উচ্চ মূল্যস্ফীতি ও বিনিময় হারজনিত অস্থিরতা তৈরি হলে এ সীমা ঘন ঘন সমন্বয় করা হয়। নিয়ন্ত্রিত বা বেঁধে দেয়া বিনিময় হার থেকে উন্মুক্ত বাজারদরে প্রবেশের আগের ধাপটিই মূলত ‘ক্রলিং পেগ’।
বিনিময় হারের অস্থিরতা দূর করতে ‘ক্রলিং পেগ’ নীতি অনুসরণ করা দেশগুলোর একটি আর্জেন্টিনা। উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, স্থানীয় মুদ্রার রেকর্ড অবমূল্যায়নসহ নানা সংকটে অনেকটাই ডুবে গেছে লাতিন আমেরিকার দেশটির অর্থনীতি। আর এ সংকটের সূত্রপাত বিদেশী ঋণ অব্যবস্থাপনা থেকে। বিনিময় হারের অস্থিরতার কারণে দেশটির ব্যাংক খাতের সঙ্গে কালোবাজারে ডলারের মূল্যের ব্যবধান দ্বিগুণেরও বেশি হয়ে যায়। এ অবস্থায় বেঁধে দেয়া দর থেকে গত বছরের আগস্টে ‘ক্রলিং পেগ’ নীতি গ্রহণ করে আর্জেন্টিনা।
এ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘ক্রলিং পেগ নীতিটি অর্থনৈতিক স্থিতিশীল সময়ের চর্চা। এ নীতিতেও বিনিময় হারকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা হয়। ডলারের সংকট বিদ্যমান অবস্থায় থাকলে ক্রলিং পেগ কিছুটা সুফল দিতে পারে। কিন্তু সংকট বেড়ে গেলে এ নীতির অনুসরণ কোনো কাজে আসবে না।’
‘ক্রলিং পেগ’ নীতি অনুসরণ করে কোন কোন দেশ এখন পর্যন্ত সাফল্য পেয়েছে? এমন প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, ‘ভালো কোনো দেশে এ নীতির চর্চা নেই। এ নীতি কোনো দেশে সফল হয়েছে, সেটিও আমার জানা নেই। উন্নত দেশগুলো বিনিময় হারকে বাজারের ওপর ছেড়ে দেয়। কিছু দেশ আবার বাজারের ওপর ছেড়ে দিলেও কিছুটা নিয়ন্ত্রণও রাখে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অবৈধ জ্বালানি উদ্ধার ৪.৮৫ লাখ লিটার, ৮ হাজারের বেশি অভিযান
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নগদ অর্থসহ ‘কৃষক কার্ডে’ থাকছে যেসব সুবিধা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিথ্যা মামলায় বিএনপি নেতার জরিমানা, পাবেন আসামিরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিত রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাতিল অধ্যাদেশগুলো যাচাই-বাছাই হবে, বিরোধীদল ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়ছে না ভোজ্যতেলের দাম -বাণিজ্যমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি -নাহিদ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)