কারফিউতে দুর্ভোগ:
‘কাজ পাই না, হামাক খাবার দাও’
নিজস্ব প্রতিবেদক
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯২ শামসী সন , ২৫জুলাই, ২০২৪ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রংপুরের হারাগাছের বাসিন্দা আবদুল জলিল একজন নির্মাণশ্রমিক। তিনি রাজমিস্ত্রির জোগালির কাজ করেন। সকালেও কাজের খোঁজে এসেছিলেন রংপুর শহরের শাপলা চত্বরে। সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অপেক্ষা করেছিলেন। কিন্তু কাজের জন্য ডাক পড়েনি।
আব্দুল জলিল বলেন, ‘২০/২২ বছর থাকি এটি আসি কাজ করি খাই। কিন্তুক সাত দিন থাকি হামার কাজ বন্ধ। কাজের খোঁজে আসি বসলে থাকার দেয় না। হামরা কাজ পাই না, হামাক খাবার দাও।’
এর আগে ৮-১০ জন শ্রমিকের সঙ্গে কথা হয়। তারা বলেন, রংপুরের নগরের শাপলা চত্বর, বেদপট্টি, গণেশপুর, শিমুলতলা, চেকপোস্ট, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও পাকার মাথা এলাকায় প্রতিদিন ৮০০ থেকে ১ হাজার শ্রমিক কাজের খোঁজে আসতেন। তবে গত জুমুয়াবার রাতে কোটা সংস্কারের দাবির আন্দোলন ঘিরে সারা দেশে কারফিউ জারি হলে শ্রমিকের সংখ্যা কমে যায়।
হারাগাছের বাসিন্দা মমিন আলী বলেন, ‘সরকার কারফিউ দিছে, আইন তো মানা লাগবে। কিন্তু একটা লোক আর কদিন বাসায় বসি থাকবে। ঘরে চাল, ডাল নেই।’
শহরের বেদপট্টিতে সকাল সাড়ে নয়টার দিকে গিয়ে দেখা যায়, পাঁচজন শ্রমিক তখনো কাজ পাওয়ার আসায় বসে আছেন। তাদের কাছে গেলে তারা গৃহস্থ ভেবে ঘিরে ধরেন। পরে পরিচয় দিলে গঙ্গচড়ার এক শ্রমিক বলেন, চার দিন থেকে সাইকেল করে তিনি কাজের খোঁজে আসেন। কিন্তু চারদিক থমথমে। কোনো গৃহস্থ তাদের কাজে ডাকতে আসেন না। তাদের সংসারও চলছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)