‘কবর’ ‘জাহান্নাম’ ‘জান্নাত’ ইত্যাদি ইসলামী শব্দের কথা বললেই শুধু হবেনা। শুধুমাত্র প্রসঙ্গ টানলেই হবেনা।
এখন দেশে ইসলামী আবহের বাস্তবায়ন ঘটিয়ে বিশেষত মহাসমারোহে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করে মুসলমানদের জান্নাতে ভালো জায়গায় থাকার ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ!
, ২২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৬ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সম্পাদকীয়
বিগত সরকারের জান্নাত-জাহান্নাম আলোচনা ব্যাপক ভাইরাল হয়েছে। ভালো থাকাকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জান্নাতের সহিত তুলনা করেছে। বিগত সময়ে ১৫ আগষ্টে তৎকালীন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভুল করে বলেছে, ‘আমরা কায়মনোবাক্যে দোয়া করি মহান আল্লাহ পাক তিনি যেন বঙ্গবন্ধুকে জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেন।’ অবশ্য বক্তব্যের সাথে সাথে তৎকালীন মন্ত্রী সংশোধন করে জাহান্নামের পরিবর্তে জান্নাতের কথা উল্লেখ করে। অর্থাৎ জাহান্নাম যে ভীষণ লাঞ্ছনাদায়ক শাস্তির অবস্থান তাতে যাওয়া যে মোটেও সম্মানজনক ও সুখের নয় এই ভাব ঐ প্রতিমন্ত্রীর কথায় যথারীতি প্রকাশ পেয়েছে। এর জন্যই যারা টাকা পাচার করেছে তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করতে গিয়ে সাবেক অর্থমন্ত্রী বলেছে, ‘যারা ঘুষখোর তাদের জায়গা হবে জাহান্নামে।’ নাউযুবিল্লাহ!
মুলত; মুসলমান মাত্রই জান্নাত-জাহান্নামের উচ্চারণ এবং অনুভূতির সহিত অভ্যস্ত ও বিশ্বস্ত।
প্রসঙ্গত, পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, কবর হলো পরকালের প্রথম মঞ্জিল। এই জন্য কবর দেখলে সম্মানিত দ্বীন ইসলাম উনার তৃতীয় খলীফা সাইয়্যিদুনা হযরত যূন নূরাইন আলাইহিস সালাম উনার দাড়ি মুবারক কান্নার পানিতে ভিজে যেতো। পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, তোমরা বেশি বেশি কবর যিয়ারত করো। এতে তোমাদের দিল জিন্দা থাকবে।
কবর একটি বিশেষ ইসলামী চেতনা সম্পৃক্ত শব্দ। সাবেক সরকার প্রধান জান্নাত-জাহান্নামের কথা বলেছে। কিন্তু স্বয়ং সরকারের কর্তা ব্যক্তিরা উল্লেখ করেছে কবরের কথা। বিগত বছর তিনি ব্যক্ত করেছেন, কোভিড মানুষকে একটি শিক্ষা দিয়ে গেছে যে, ধন-সম্পদ-অর্থ এগুলো কিছুই না। মরলে তো সব রেখেই যাবে। কবরে কিছুই নিয়ে যেতে পারবে না। কাজেই সম্পদের পিছু ছুটে নিজেকে মানুষের কাছে অসম্মানের জায়গার কোনো মানে হয় না।
প্রসঙ্গত, আমাদের কথা হল কবর, জাহান্নাম, জান্নাতের উদাহরণ সরকারের কর্তা ব্যক্তিরা দিচ্ছে। সাংবিধানিকভাবে বিধিবদ্ধ রাষ্ট্রদ্বীন ইসলামের এই দেশে, ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের এই দেশে এইসব ইসলামী শব্দের ব্যবহার খুবই প্রাসঙ্গিক ও আবশ্যিক।
কিন্তু কথা হল জনগণকে জাহান্নাম হতে পানাহ চাওয়ার, জান্নাত যাওয়ার আরজি এবং কবরের হিসেব থেকে মাফ পাওয়ার জন্য সরকারের দায়িত্বশীলরা দায়িত্ব পালন করতেছে কী? পথ ও পরিক্রমা উপহার দিতেছে কি? জাহান্নামের আমলগুলো হতে বিরত থাকার জন্য সতর্ক করছে কী? হালাল-হারামের চেতনাবোধ জাগরিত করছে কী?
গান-বাজনা, সিনেমা, খেলাধুলা, সুদ-ঘুষ ইত্যাদি সব হারাম অনুষঙ্গ রাষ্ট্রীয়ভাবে চালালে জনগণতো তাতে প্ররোচিত হবেই। নাজায়েয কাজে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকলে জনগণ সেইসব কাজ করবেই। অতঃপর জাহান্নামে যাবেই। নাউযুবিল্লাহ! কিন্তু একথা অনিবার্য সত্য, রাষ্ট্রযন্ত্র তথা সরকারের কর্তাব্যক্তিরা এদেশের জাহান্নামী ব্যক্তিদের দায়ভার হতে মুক্তি পেতে পারেনা।
সরকারের কর্তা ব্যক্তিরা কবর সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে। কিন্তু কবরের আযাব হতে নিরাপত্তা লাভ করে জনসাধারণকে জান্নাতে যাওয়ার পথকে সরকারের কর্তা ব্যক্তিদেরই প্রশস্ত করতে হবে। সব হারাম কাজ বন্ধের বিপরীতে নেক কাজের মনন, মানসিকতা, আবহ ও পরিবেশ তৈরি করতে হবে। যথাযথ ইসলামী ইলিম ও আমলের চেতনার বিকাশ ঘটাতে হবে। ইনশাআল্লাহ!
বিশেষ করে সব নেক কাজের সমাহার বা তদুর্ধ্ব সম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনের ব্যাপক উদ্যোগ গ্রহণ করতে হবে। জনগণকে স্বত:স্ফূর্তভাবে উদ্বুদ্ধ করতে হবে। ইনশাআল্লাহ!
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং দিপাক্ষিক চুক্তি- এমনকী নিজ দেশের সংবিধান সবই ভারত বর্বরতার সাথে লঙ্ঘন করে ও করছে। ভারতকে কঠিন শিক্ষা দিতে হবে এবং সাবেক উপদেষ্টা বিবৃত ২২ লাখ ভারতীয়কে অবিলম্বে পুশব্যাক করতে হবে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












