‘আমাগোর মতো গরিব মাইনষ্যের টিকা থাকাই মুশকিল’
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৬ অক্টোবর , ২০২৪ খ্রি:, ৩১ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
গাজীপুর নগরের শিববাড়ী মোড়ে একটি অস্থায়ী দোকানে চা বিক্রি করেন ষাটোর্ধ্ব আমান আলী। স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন বিলাশপুরে ভাড়া বাসায়। সামান্য আয়ে কোনোরকমে সংসার চলে তাঁর। কখনো কখনো হাত পাততে হয় মানুষের কাছে, করতে হয় ধারদেনা।
আমান আলীর টেনেটুনে চলা এই জীবনে নতুন বেদনা হয়ে নেমে এসেছে নিত্যপণ্যের চড়া দাম। বাজারে প্রায় সব সবজির কেজি ১০০ টাকার কাছাকাছি। মাছ-গোশতের দাম আগে থেকেই আকাশচুম্বী। বাজারে গেলেই মাথা গরম হয়ে যাচ্ছে তাঁর। কখনো কখনো বাজার থেকে ফিরছেন খালি হাতে।
আমান আলীর সঙ্গে দেখা হয় জয়দেবপুর কাঁচাবাজারে। বাজারের প্রবাসী কল্যাণ ব্যাংকসংলগ্ন একটি সবজির দোকানে বেগুনের দাম নিয়ে এক দোকানির সঙ্গে তর্কে জড়ান তিনি। একপর্যায়ে বেগুন না কিনেই ফিরে যাচ্ছিলেন তিনি।
আমান আলী এ প্রতিবেদকের কাছে বলেন, মাত্র এক সপ্তাহ আগে ১ কেজি বেগুন (লম্বা) কিনছি ৬০ ট্যাকা দিয়া। আইজক্যা আইস্যা শুনি, দাম হইয়্যা গেছে ১২০ ট্যাকা। আমি অনুরোধ করে কইলাম, আমি গরিব মানুষ, এত ট্যাকা নাই, কিছু ট্যাকা কম রাখেন। কিন্তু দোকানদার কোনো কথাই হুনল না। হেললাইগ্যা রাগ কইর্যা দোকানদারের লগে ঝগড়া করছি। এই বাজারে আমাগোর মতো গরিব মাইনষ্যের টিকা থাকাই মুশকিল।
শুধু আমান আলী নন, নগরের বিভিন্ন বাজারে নিম্ন আয়ের মানুষের হাহুতাশ দেখা যাচ্ছে। চাল, ডাল, তেলসহ বেড়েছে প্রায় প্রতিটি সবজির দাম।
ক্রেতাদের দাবি, বিভিন্ন অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ান ব্যবসায়ীরা। সবজির সরবরাহ কম, তাদের বেশি দামে কিনতে হচ্ছে, এটা বিশ্বাসযোগ্য কথা নয়। ঠিকমতো বাজার তদারকি করলে এমন সমস্যা হতো না বলে দাবি তাদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)