ইনসাফকারী ছাত্র আন্দোলনের বিক্ষোভ প্রতিবাদ:
‘আদিবাসী’ নিয়ে প্রধান উপদেষ্টার সংবিধানবিরোধী বক্তব্য প্রত্যাহার করতে হবে
, ২১ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৭ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১২ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকদেরকে বাংলাদেশের ‘আদিবাসী’ বলে উল্লেখ করার তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাদ আসর রাজধানী ঢাকার মালিবাগ মোড়ে ইনসাফকারী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- বাংলাদেশের বাঙ্গালীরাই এদেশের আসল এবং প্রকৃত আদিবাসী। যারা পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রয়েছে তাদেরকে উপজাতী বলেই সবাই চিনেন এবং জানেন। বিশেষ করে বাংলাদেশের সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদে তাদেরকে পরিষ্কারভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলে চিহ্নিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার মতো একজন দায়িত্বশীল কিভাবে সংবিধান বিরোধী বক্তব্য দিতে পারে। তাকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি, আদিবাসী ইত্যাদী শব্দের সঠিক ব্যবহার জেনেই বক্তব্য দিতে হবে। তার এমন দেশবিরোধী বক্তব্যের ফলে নতুন করে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে যেতে পারে। নতুন করে পাহাড়ী বাঙ্গালীর মধ্যে সংঘাত সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে বলে বক্তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা বলেন, আমরা এদেশে শান্তি স্থিতিশীলতা চাই। আমরা এদেশে সংঘাত চাইনা। যার যার অধিকার সে ভোগ করবে। তাই বলে আদিবাসী দাবী করে দেশকে বিচ্ছিন্ন করার কোন ষড়যন্ত্র কেউ করবে সেটা আমরা বরদাশত করতে পারি না।
বক্তারা অবিলম্বে প্রধান উপদেষ্টাকে তার দেশবিরোধী, সংবিধানবিরোধী বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানায়। -প্রেস বিজ্ঞপ্তি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হাত কেটে ফেলব’, সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে পাক মন্ত্রীর হুঁশিয়ারি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে: মন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)