‘আইনটি ভয়ংকর, লাখ কোটি টাকা ভাড়া দিলেও মামলা করা যাবে না’
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন বাতিল চায় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটি বলছে, এটি একটি ‘দায়মুক্তি আইন’। এ আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকার যা খুশি তাই করতে পারবে। দরপত্র ছাড়াই যেকোনো চুক্তি করতে পারবে। সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে আদালতেও যাওয়া যাবে না। অপরাধ করলে বিচার করা যাবে না, এটা কোনো সভ্য সমাজে চলতে পারে না।
‘জ্বালানিসংকট ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এসব কথা বলেছে ক্যাব। এতে জ্বালানি খাতের সংস্কার প্রস্তাব তুলে ধরে ১৩ দফা দাবি জানানো হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, শুধু ঋণ নয়, বিদেশি অনুদানেরও বিভিন্ন উদ্দেশ্য থাকে। বিএনপি সরকারের সময় খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল না। আর এখন বিদ্যুৎ আছে, খাম্বা (সরবরাহের সক্ষমতা) নেই। রাষ্ট্রক্ষমতা পুরোপুরিভাবে সামরিক-বেসামরিক আমলাদের হাতে চলে গেছে।
সবার শেষে ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি কতটা প্রয়োজন ছিল, পরীক্ষা করার প্রয়োজন আছে। কারও অবহেলা কিংবা ইচ্ছাকৃতভাবে করেছে কি না, তা খতিয়ে দেখা দরকার। সরকারের রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যয়বৃদ্ধি ভোক্তার ওপর চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক? সবকিছুতে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি আছে।
সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি বলেন, ব্যাংক ও জ্বালানি খাতে অশুভ ছায়া, অরাজকতা চলছে। দ্রুত সরবরাহ আইনটি ভয়ংকর। লাখ কোটি টাকা বিদ্যুৎকেন্দ্রের ভাড়া দিলেও মামলা করা যাবে না। অথচ এ টাকা দেবে জনগণ। এ আইনের ২০২৬ সাল পর্যন্ত মেয়াদ আছে, তার আগেই এটি বাতিল করলে ভালো।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, নিজের টাকায় পদ্মা সেতু করা গেলে কেন বিদেশি বিশেষজ্ঞ এনে তেল-গ্যাস অনুসন্ধান করা যাবে না? সমুদ্রে এখনই অনুসন্ধান শুরু করতে হবে, তবে তা শতভাগ নিজস্ব মালিকানায়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, প্রতি ইউনিট বিদ্যুতের দাম এক টাকা বাড়ানো হলে বছরে আট হাজার কোটি টাকা বাড়তি দিতে হয় ভোক্তার। আর এ মূল্যবৃদ্ধির প্রভাব পড়ে সব খাতে। নিজেদের দায়মুক্তি দিয়ে দুর্নীতি, দখলের ক্ষমতা কায়েম করেছে ক্ষমতাসীনেরা।
বদরুল ইমাম বলেন, দেশে গ্যাসের ব্যাপক সম্ভাবনা থাকার পরও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির দিকে ঝুঁকেছে। এটা জ্বালানি খাতের সবচেয়ে বড় ব্যর্থতা। জ্বালানি তেল, কয়লা আমদানি হচ্ছে। সব মিলিয়ে ২০৩০ সালে জ্বালানি খাতে দেশ পুরোপুরিভাবে আমদানিনির্ভর হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












