মন্ত্রণালয়ের প্রতিবেদন:
৯ বছর পর কমলো গোশতের উৎপাদন
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯১ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
টানা ৯ বছর বৃদ্ধি পাওয়ার পর দেশে প্রথমবারের মতো গোশতের উৎপাদন কমেছে বলে সরকারী প্রতিবেদনে দাবি করা হয়েছে। আগের বারের তুলনায় গত অর্থবছর (২০২২-২৩) ৫ লাখ ৫৫ হাজার মেট্রিক টন কম গোশত উৎপাদন হয়েছে। এতে দিনে জনপ্রতি গোশতের প্রাপ্যতা কমেছে ১০ গ্রামের বেশি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ প্রতিবেদনে গত ১০ বছরে (২০১৩-১৪ থেকে ২০২২-২৩) গোশত উৎপাদনের তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছর থেকে দেশে প্রতিবছর গোশতের উৎপাদন বাড়ছিল। গত অর্থবছরই প্রথম উৎপাদন কমেছে। উৎপাদন কমার আগের বছর (২০২১-২২) গোশতের উৎপাদন ছিল ৯২ লাখ ৬৫ হাজার মেট্রিক টন। তবে গত বছর তা কমে দাঁড়ায় ৮৭ লাখ ১০ হাজার মেট্রিক টনে।
গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিসহ সব ধরনের গোশতের উৎপাদনই কিছুটা কমেছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা।
সংখ্যা বেড়েছে, তবে উৎপাদন কমেছে:
সরকারী হিসেবে ২০১৩-১৪ অর্থবছর থেকে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিসহ অন্যান্য প্রাণিসম্পদের সংখ্যা বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রাণিসম্পদের সংখ্যা বাড়লে উৎপাদন কমার কথা নয়। মূলত প্রাণিসম্পদের দেওয়া হিসাবের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রতিটি উপজেলায় হাতে গোনা কর্মকর্তা-কর্মচারী দিয়ে অন্য কাজের পাশাপাশি তাদের পক্ষে সেখানকার প্রাণিসম্পদের প্রকৃত চিত্র তুলে আনা কঠিন। তবে প্রাণিসম্পদের তথ্যে বিশ্বাসযোগ্যতার ঘাটতি থাকলেও মানুষের পাতে যথেষ্ট গোশত পড়ছে না বলেই মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রধানত তিনটি কারণে উৎপাদন কমেছে। প্রথমত, লকডাউনের পর থেকে পোলট্রি ও গোখাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়ে যাওয়া। দ্বিতীয়ত, কয়েক বছর ধরে প্রচুর কোরবানির পশু অবিক্রীত থাকায় খামারিদের লোকসানে পড়া। তৃতীয়ত, মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমায় গোশত খাওয়া কমানো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অবৈধ জ্বালানি উদ্ধার ৪.৮৫ লাখ লিটার, ৮ হাজারের বেশি অভিযান
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নগদ অর্থসহ ‘কৃষক কার্ডে’ থাকছে যেসব সুবিধা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিথ্যা মামলায় বিএনপি নেতার জরিমানা, পাবেন আসামিরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিত রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাতিল অধ্যাদেশগুলো যাচাই-বাছাই হবে, বিরোধীদল ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়ছে না ভোজ্যতেলের দাম -বাণিজ্যমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি -নাহিদ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)