৯০ দিন পর কী হবে, শঙ্কায় ব্যবসায়ীরা
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৫ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
যুক্তরাষ্ট্র ৯০ দিনের জন্য বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক স্থগিত করলেও এই সিদ্ধান্তকে সাময়িক স্বস্তি হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এই সময়ের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক স্তরে কীভাবে এগোনো যাবে, সেটির একটি সুস্পষ্ট কৌশলপত্র তৈরি করা জরুরি। অন্যথায়, সময়সীমা শেষ হওয়ার পর হঠাৎ করে বাড়তি শুল্ক কার্যকর হলে তা বাংলাদেশের রপ্তানি খাতের ওপর বড় ধরনের ধাক্কা আনতে পারে।
গত শনিবার গুলশান ক্লাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত আলোচনায় এমন উদ্বেগ ও করণীয় তুলে ধরেন দেশের শিল্প ও রপ্তানি খাতের নেতারা। আলোচনায় তারা বলেন, শুধু সময়ক্ষেপণ নয়, এখনই প্রস্তুতি না নিলে ভবিষ্যতে এই শুল্ক নীতি বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতা হয়ে দাঁড়াতে পারে।
অনুষ্ঠানে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ট্রাম্প প্রশাসনের সাময়িক স্থগিতাদেশকে আমরা স্বাগত জানাই, কিন্তু এটি চূড়ান্ত নয়। আগামী ৯০ দিনে কী হবে, সেটি পরিষ্কার নয়। তাই আমাদের কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে হবে- কী সুযোগ আছে, কী প্রস্তাব দেওয়া যেতে পারে, সেটি নির্ধারণ করতে হবে। বিটিএমএ সভাপতি আরও বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে আমাদের যেসব সুযোগ-সুবিধা উঠে যাবে, তা মাথায় রেখেই স্ট্র্যাটেজি সাজাতে হবে।
বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, আমাদের উৎপাদনদক্ষতা কম, জ্বালানির দাম বেশি, আবার সরবরাহও নিশ্চিত নয়। প্রতিযোগিতার সক্ষমতা না বাড়ালে শুধু আলোচনায় লাভ হবে না।
ওষুধশিল্প নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এসিআই লিমিটেডের সিওও এম মহিবুজ্জামান। তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমরা ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইট হারালে আমাদের ওষুধশিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)