৮ বছর ধরে নষ্ট রেডিওথেরাপি মেশিন, ধুঁকছে ক্যানসার রোগীরা
এক হাজার শয্যাবিশিষ্ট ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগের একমাত্র রেডিওথেরাপি মেশিনটি প্রায় আট বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ফলে ময়মনসিংহ বিভাগের ক্যানসার আক্রান্ত রোগীরা রেডিওথেরাপি নিতে পারছে না। তাদের অতিরিক্ত টাকা খরচ করে ঢাকায় গিয়ে রেডিওথেরাপি নিতে হচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মেশিনটি সার্ভিসিং করাসহ নতুন মেশিন বসাতে ব্যবস্থা নিচ্ছে।
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার স্বদেশী গ্রামের কৃষক জালাল উদ্দিন (৫৫)। পেটের আলসারের চিকিৎসা করাতে গিয়ে দেড় বছর আগে ধরা পড়ে ক্যানসার। জমি বিক্রি ও বন্ধক দিয়ে ক্যানসারের চিকিৎসা করে আসছিলেন তিনি। ইতোমধ্যে প্রায় ৩ লাখ টাকা ব্যয় করে চিকিৎসকের পরামর্শে ১২টি কেমোথেরাপি নিয়েছেন। এরপরের স্টেজে দেওয়ার কথা রেডিওথেরাপি। ময়মনসিংহ মেডিক্যালের ক্যানসার বিভাগের রেডিওথেরাপি মেশিন নষ্ট থাকায় ঢাকায় গিয়ে থেরাপি দেওয়ার জন্য চেষ্টা করেও ছয় মাসের আগে সিরিয়াল পাননি। এজন্য তাকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হচ্ছে। তবে দিন দিন তার শরীর খারাপের দিকে যাচ্ছে।
শুধু জালাল উদ্দিন না, একই অভিযোগ ক্যানসার বিভাগে চিকিৎসা নিতে আসা সব রোগীরই। ময়মনসিংহের ২ কোটি মানুষের এই মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার এই করুণ দশায় হতাশ ও ক্ষুব্ধ রোগীর স্বজনেরা।
এদিকে রেডিওথেরাপি বিভাগের প্রধান ডাক্তার মজিবুর রহমান খান মেশিন নষ্ট থাকার কথা স্বীকার করে জানান, ২০১৫ সালের ১৫ আগস্ট থেকে ক্যানসার বিভাগের একমাত্র কোবাল্ট সিক্সটি রেডিওথেরাপি মেশিনটি নষ্ট অবস্থায় পড়ে আছে। মেশিনটি সার্ভিসিং করাসহ নতুন আধুনিক মানের লিনিয়ার অ্যাকসেলারেটর মেশিন স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস জানান, ক্যানসার বিভাগে নষ্ট হয়ে পড়ে থাকা কোবাল্ট সিক্সটি মেশিনটি সোর্স লাগিয়ে সার্ভিসিং করে সচল করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। এছাড়া আধুনিক মানের একটি লিনিয়ার অ্যাকসেলারেটর রেডিওথেরাপি মেশিন বসানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।