৮০ লাখ টাকা আত্মসাৎ: ভূমি অফিসের নাজিরের বিরুদ্ধে দুদকের মামলা
, ১৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০১ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৭ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার কাজেম আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকারি রাজস্বের প্রায় ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা করা হয়েছে। আসামি কাজেম আলী রাজশাহী মহানগরীর কেশবপুর মহল্লার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, কাজেম আলী পবা উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার থাকাকালে ডিসিআরের মাধ্যমে আদায়কৃত রাজস্বের অর্থ ট্রেজারি চালান টেম্পারিং এবং টাকার অংক বিকৃত করে মোট আদায় থেকে ৭০ লাখ টাকা উধাও করেন। এ ছাড়াও সরকারি চালান জালের মাধ্যমে সরকারি রাজস্ব থেকে আরও ৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা আত্মসাৎ করে।
কাজেম আলী ২০১০ সালের ২৬ জুলাই থেকে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা ভূমি অফিসের নাজিম কাম ক্যাশিয়ার থাকাকালে ডিসিআর (সরকারি রাজস্ব খাত) বাবদ মোট ৮৯ লাখ ৬৪ হাজার ৯৩১ টাকা সরকারি চালানের মাধ্যমে আদায় করে। এই টাকার মধ্যে ১০ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকা সরকারি কোষাগারে জমা করে।
বাকি ৭৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা সে আত্মসাৎ করে। বিষয়টি প্রথমে অভ্যন্তরীণ নিরীক্ষায় নজরে আসে। এরপরই অনুসন্ধানে নেমেছিল দুদক।
প্রাথমিক অভিযোগের পর দুদকের অনুসন্ধানে এই বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের বিষয়টি শনাক্ত হয়। দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মামলা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজেম আলীর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে তাকে বদলি করে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করা হয়। সম্প্রতি কাজেম আলী অবসর প্রস্তুতি ছুটিতে (পিআরএল) গিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)