৮০ ভাগ আমেরিকানের কাছে ফাস্টফুড এখন বিলাসিতা
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৬ জুন, ২০২৪ খ্রি:, ২৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আমেরিকাকে বলা হয় ফাস্টফুডের দেশ। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে সেই আমেরিকানদের কাছে ফাস্টফুড এখন বিলাসী পণ্য। নতুন এক জরিপে দেখা গেছে, দেশটির ৮০ ভাগ মানুষ এখন ফাস্টফুডকে বিলাসী পণ্য মনে করছে। শুধু তাই নয়, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে আমেরিকানরা এখন বাইরের খাবার কম খাচ্ছে। এ অবস্থায় ফাস্টফুড রেস্তোরাঁগুলো মারাত্মক ক্রেতা সংকটে পড়েছে।
সম্প্রতি ল্যান্ডিং ট্রি নামে একটি মার্কেট প্লেস এ সংক্রান্ত জরিপটি পরিচালনা করেছিল। জরিপে ফাস্টফুড নিয়ে অন্তত ২ হাজার প্রাপ্ত বয়স্ক আমেরিকানের মতামত যাচাই করেছিল সংস্থাটি। জরিপে অংশগ্রহণকারীদের ফাস্টফুড কেনাকাটার অভ্যাস নিয়েও প্রশ্ন করা হয়েছিল।
জরিপে দেখা গেছে-তিন চতুর্থাংশ আমেরিকান সপ্তাহে অন্তত একবার ফাস্টফুড খেলেও অংশগ্রহণকারীদের মধ্যে অন্তত ৬২ শতাংশ জানিয়েছে, দাম বেড়ে যাওয়ায় তারা এখন বাইরের খাবার কম খাচ্ছে। আর গত ৬ মাসে রেস্তোরাঁগুলোর মেন্যুতে বাড়তি মূল্য দেখে অবাক হয়েছে অন্তত ৬৫ ভাগ অংশগ্রহণকারী। প্রায় ৮০ ভাগই মত দিয়েছে, দাম বেড়ে যাওয়ার কারণে ফাস্টফুড এখন বিলাসিতার পর্যায়ে পড়ে।
এ বিষয়ে দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি এখন অনেক আমেরিকানের নাগালের বাইরে। এর ফলে আর্থিকভাবে লড়াই করছে এমন আমেরিকানরাই শুধু নয়, বছরে ১ লাখ ডলার বা তার চেয়ে বেশি আয় করা আমেরিকানদের ৫২ শতাংশ বলেছে, তারা ফাস্টফুড কম খাচ্ছে। আর সামগ্রিকভাবে ৬২ শতাংশ জানিয়েছে যে, তারা ফাস্টফুড খাওয়া কমিয়ে দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)