৭ মাস বেতন নেই ১৫শ’ গেট কিপারের
, ২০শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ তাসি, ১৩৯০ শামসী সন , ১২ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৯শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রেলওয়ের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলীয় জোনের ১ হাজার ৫০৫ জন গেটকিপার টানা ৭ মাস বেতন পাচ্ছেন না। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। প্রকল্পের ফান্ডে অর্থ না থাকায় বেতন প্রদানে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হলেও গেট কিপারদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না। যদিও এ পর্যন্ত তিনবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
প্রকল্পটির আওতায় ৫ বছর ধরে গেট কিপার হিসেবে দায়িত্ব পালন করছেন তারা। গত ৫ বছরে কোনরূপ বেতন ভাতাও বৃদ্ধি করা হয়নি গেট কিপারদের। তাদের মাসিক বেতন ১৪ হাজার ৪৫০ টাকা।
ফুলবাড়িগেট রেলক্রসিংয়ে গেট কিপার হিসেবে দায়িত্বে থাকা সুমন শেখ, ইউনূস বলেন, রেলক্রসিংয়ের পাশে যে ছোট গার্ডরুম থেকে আমরা ডিউটি করি, সেখানে নেই কোনো টয়লেট, পানি এবং বিদ্যুতের ব্যবস্থা। রেল ক্রসিংয়ে ডিজিটাল সিগনালও নেই।
রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোন, পাকশী'র বিভাগীয় প্রকৌশলী-১ 'র গেট কিপার নিয়োগ প্রকল্পের প্রকল্প পরিচালক বীরমল মন্ডল বলেছে, ‘প্রকল্পের ফান্ডে অর্থ না থাকার কারণে আমরা গেটকিপারদের বেতন দিতে পারছি না। এমনকি গেটকিপারদের চাকরি স্থায়ীকরণের কোনো নিশ্চয়তা আমরা দিতে পারবো না। তবে তাদের (গেট কিপারদের) চাকরি স্থায়ীকরণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)