৭ দিনে জন্ম-মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটের সমস্যা সমাধানে নির্দেশ
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ রবি’ ১৩৯১ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের ওয়েবসাইটে ব্যবহৃত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সমূহের সমস্যাগুলো আগামী ৭ দিনের মধ্যে সমাধান করে ডিজিটাল সিকিউরিটি এজেন্সিকে প্রতিবেদন প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাইবার নিরাপত্তা জোরদার করতে পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সাইবার নিরাপত্তা জোরদার করণের লক্ষ্যে ইতিপূর্বে ঘোষিত ৩৪টি ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফাস্ট্রাকচার (সিআইআই) সমূহের গৃহীত কার্যক্রম বিষয়ে এক পর্যালোচনা সভা রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যালয়ের ওয়েবসাইটে ব্যবহৃত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সমূহের সমস্যাগুলো আগামী ৭ দিনের মধ্যে সমাধান করে ডিজিটাল সিকিউরিটি এজেন্সিকে প্রতিবেদন প্রেরণ করা। যেন অক্টোবর এর শুরু থেকেই উক্ত সাইট-টি পুরোদমে সক্রিয় হয়, সিআইআই প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের সভাপতিত্বে সাইবার নিরাপত্তা বিষয়ে বিশেষ সভা আয়োজন করা।
এছাড়া, সাইবার নিরাপত্তা নিশ্চিত করণে আইসিটি বিভাগের ডিএসএ (এনসার্ট) হতে মন্ত্রণালয়সমূহকে পত্র প্রেরণ করা, প্রতিটি সিআইআইতে সাইবার সিকিউরিটি ডিজাইন ল্যাব প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, ডিএসএ (এনসার্ট) থেকে সাইবার সিকিউরিটি ডিজাইন ল্যাব (সিএসডিএল) গঠনের কারিগরি দিক নির্দেশনা আগামী ৭ কর্মদিবসের মধ্যে সব সিআইআই প্রতিষ্ঠানসমূহকে অবহিত করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)