৭ ডিআইজি ও ২২ এসপি পদে রদবদল
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৪ জুন, ২০২৩ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনের বছরে বাংলাদেশ পুলিশে বড় রদবদল এনেছে সরকার। উপপুলিশ মহাপরিদর্শক-ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তা এবং পুলিশ সুপার-এসপি পদমর্যাদার ২২ কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত তিনটি প্রজ্ঞাপনে এই রদবদল করে সরকার। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
রংপুরের পুলিশ কমিশনার নুরে আলম মিনাকে চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনকে ঢাকায় পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে। মনিরুজ্জমানকে এন্টি টেররিজম ইউনিট উপপুলিশ মহাপরিদর্শক থেকে রংপুরের পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
ডিআইজি পদমর্যাদার শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশের বিশেষ শাখার ডিআইজি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জিহাদুল কবিরকে মেট্টোরেল ইউনিটের ডিআইজি করা হয়েছে।
দুটি প্রজ্ঞাপনে এসপি পদমর্যাদার ২২ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)