৭৩ দিন পর দুই বাংলাদেশি কিশোরকে ফেরত দিল আরাকান আর্মি
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি হেফাজতে থাকা দুই বাংলাদেশি কিশোরকে দুই মাস ১৩ দিন (৭৩ দিন) পর ফেরত আনল বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
গত জুমুয়াবার (২৬ অক্টোবর) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম সীমান্তের মিয়ানমার-বাংলাদেশ মৈত্রী সেতু দিয়ে বিজিবির কাছে দুইজনকে হস্তান্তর করা হয়।
ফেরত আনা কিশোররা হলো - কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম ফুলের ডেইল এলাকার জাফর আলমের ছেলে ছাবের (১৪) ও মনজুরের ছেলে আব্দুর রহমান (১২)।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৩ আগস্ট নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের ডুবাচর দ্বীপের দিকে চলে গেলে আরাকান আর্মি তাদের আটক করে। পরিবারের কাছ থেকে তথ্য পেয়ে বিজিবির পক্ষে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তাদের বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়।
ফেরত আনা কিশোরদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।
১০ (ছবি
চুরি-ডাকাতি-ছিনতাই ঠেকাতে নাজেহাল পুলিশ
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক পট পরিবর্তনের পর সবচেয়ে নাজুক অবস্থা হয় দেশের আইনশৃঙ্খলার। লম্বা সময় মাঠে ছিল না পুলিশ। বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট, আসামি পলায়নের ঘটনাও ঘটে। এখনো শতভাগ নিয়ন্ত্রণে আসেনি সেই আইনশৃঙ্খলা। এ সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। কিছু সীমাবদ্ধতা নিয়ে পরিস্থিতি সামলাতে নাজেহাল পুলিশ।
ছিনতাই বেশি বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় রাজধানীবাসী। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত, এমনকি দিনে-দুপুরেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাই প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যত কোনো ভ‚মিকা রাখতে পারছে না বলে মনে করছেন ভুক্তভোগীরা।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহে রাজধানীর ৫০টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত। রাজধানীতে রাতে, বিশেষ করে ভোরের দিকে ছিনতাইয়ের ঘটনায় বেশ উদ্বিগ্ন খোদ ডিএমপির পুলিশ কর্মকর্তারাই।
খোদ পুলিশ সদস্যদের বাসায় চুরি:
১৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর এলাকায় জুবায়ের হোসেন অলক নামে ডিএমপির এক কনস্টেবলের বাসায় চুরি হয়েছে। বাসার আলমারির ড্রয়ারে থাকা একজোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের চেন ও নগদ ১১ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনার পরদিন শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া একটি স্বর্ণের চেন ও একজোড়া স্বর্ণের কানের দুল।
ডাকাতির ঘটনায় মামলা নিতে অনীহা পুলিশের:
গত ১৮ অক্টোবর দিনগত রাতে কমলাপুর স্টেশন থেকে বাসায় ফেরার পথে মগবাজার রেলক্রসিং সংলগ্ন স্থানে ডাকাতির শিকার হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবলুল হক শোভন নামে এক শিক্ষার্থী।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী শিবলুল হক শোভন দুদিন তিনবার থানায় গিয়েও ডাকাতির মামলা করতে পারেননি। প্রথম থেকেই পুলিশ এটি ডাকাতির মামলা নিতে অপারগ ছিল। পুলিশের দাবি এটি ছিনতাইয়ের ঘটনা। পরে অবশ্য তৃতীয়বার থানায় গিয়ে শোভন ডাকাতির মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কোনোকিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ।
যে কারণে ডাকাতির মামলা নিতে চায় না পুলিশ:
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশেরই একজন কর্মকর্তা জানান, ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা একটি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন তা নির্ধারণে বড় ভ‚মিকা রাখে। থানার ওসিকে প্রতি সপ্তাহে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা দিতে হয়। ডাকাতি বা ছিনতাইয়ের মামলা হলে পরিস্থিতি অস্বাভাবিক এবং সংশ্লিষ্ট থানার ওসির ব্যর্থতা হিসেবে গণ্য হয়। এ কারণে ডাকাতি বা ছিনতাইয়ের মামলা নিতে চায় না থানা পুলিশ।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম চৌধুরী বলেন, ‘সমাজে যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব কাজ করছে। চুরি-ডাকাতি-ছিনতাই প্রতিরোধে র্যাবের টহল টিম, গোয়েন্দা টিমসহ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব অপরাধে বেশ কয়েকজন আসামিও ধরেছি আমরা। এছাড়া আদালত থেকে জামিন পাওয়া চুরি-ডাকাতি-ছিনতাইয়ের মামলার আসামিদের গোয়েন্দা নজরদারিও করে র্যাব।’
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।