মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বাহরাইনে ইরানের হামলা, জানাল যুক্তরাষ্ট্রঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।

৭০০ কোটি ডলারের মুদ্রা বিনিময়ে চীন-সৌদি আরব চুক্তি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, রাত ৩:২০
৭০০ কোটি ডলারের মুদ্রা বিনিময়ে চীন-সৌদি আরব চুক্তি
আল ইহসান ডেস্ক:
নিজ নিজ মুদ্রায় লেনদেন করতে এক চুক্তি স্বাক্ষর করেছে চীন ও সৌদি আরব। আগামী ৩ বছরের মধ্যে দেশ দুটি মার্কিন মুদ্রায় ৭০০ কোটি ডলার লেনদেন করবে চীনা ইউয়ান ও সৌদি রিয়ালে। বিশ্লেষকেরা বলছেন, এই চুক্তি মূলত ডলারের প্রভাব কমানো বা ডি-ডলারাইজেশনের ক্ষেত্রে দুই দেশকে আরও এগিয়ে নিয়ে গেল। নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চুক্তি অনুসারে, আগামী তিন বছরের মধ্যে সৌদি আরব ও চীন উভয় দেশেই ডলারের পরিবর্তে নিজ নিজ মুদ্রায় লেনদেন করবে প্রায় ৭০০ কোটি ডলার। এই চুক্তির আওতায় চীন সৌদি আরবের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ইউয়ানে মূল্য পরিশোধ করবে। এর পরিমাণ হলো সর্বোচ্চ ৫০০০ কোটি ইউয়ান। বিপরীতে সৌদি আরব ২ হাজার ৬০০ কোটি রিয়াল লেনদেন করবে চীনের সঙ্গে।
অর্থের পরিমাণ যদিও বেশ কম তবে এই চুক্তির প্রতীকী মূল্য অনেক বেশি। কারণ সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ এবং বিশ্বের জ্বালানি বাজারের অধিকাংশ লেনদেনই সম্পন্ন হয় ডলারে। এই চুক্তিকে অনেকে আন্তর্জাতিক বাজার থেকে ডলার হটানোর প্রয়াসে চীনের তরফ থেকে ইউয়ানের আন্তর্জাতিকীকরণ প্রচেষ্টা হিসেবেই ভাবছেন।
যদিও চীনের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহকারী দেশ হলো রাশিয়া কিন্তু দেশটি সৌদি আরবের কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনে থাকে। উদাহরণ হিসেবে ২০২২ সালের কথাই ধরা যাক। চীনের সরকারি তথ্য বলছে, সে বছর চীন সৌদি আরবের কাছ থেকে সাড়ে ৬ হাজার কোটি ডলারের তেল কিনেছে। সৌদি আরব চীনে যে পরিমাণ রপ্তানি করে তার ৮৩ শতাংশই জ্বালানি তেল।
রয়্যাল ব্যাংক অব কানাডার প্রতিবেদন অনুসারে, রাশিয়ার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে চীন ২৫ শতাংশ পণ্যের মূল্য পরিশোধ করে রেনমিনবি বা ইউয়ানে। গত সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান জেপি মরগান জানিয়েছিল, বিশ্ব জ্বালানি বাজারে ডলারের বদলে অন্যান্য মুদ্রায় জ্বালানির লেনদেনের হার ক্রমেই বাড়ছে।
এদিকে, ব্লুমবার্গের বিশ্লেষণ করা তথ্য বলছে-গত সেপ্টেম্বরে চীনের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ইউয়ানের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। সে মাসে দেশটি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ১১৭.১ বিলিয়ন ইউয়ান লেনদেন করেছে।
কেবল সৌদি আরব নয়, এর আগেও চীন বিশ্বের আরও কয়েকটি দেশের সঙ্গে রেনমিনবিতে লেনদেনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এসব দেশের মধ্যে আর্জেন্টিনা উল্লেখযোগ্য। বিভিন্ন প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য বলছে, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীন ইউয়ানে লেনদেনের জন্য প্রায় ২৯টি চুক্তি করেছে। এসব চুক্তির আওতায় প্রায় ৪ লাখ কোটি ইউয়ান লেনদেন হবে।
এসবের পাশাপাশি চীন দেশটির শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে পান্ডা বন্ড ছেড়েছে। সাধারণত চীনা মুদ্রার এই পান্ডা বন্ডগুলো চীনের বাজারে ছাড়া হয়। তবে এ ক্ষেত্রে বন্ডগুলো ছাড়ে অচীনা কোনো পক্ষ। এই প্রক্রিয়ার মাধ্যমে চীনের শেয়ারবাজার থেকে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান, সরকার, আন্তর্জাতিক সংগঠন মূলধন সংগ্রহ করে থাকে। এ ছাড়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন বিশ্বের বিভিন্ন দেশ যেমন পেরু ও মালয়েশিয়ার সঙ্গে ইউয়ানে ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল ১৫ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১৫ ঘণ্টা আগে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ২ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ২ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ২ দিন আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ২ দিন আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ২ দিন আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ২ দিন আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ৪ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ৪ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ৪ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ৪ দিন আগে