৬ দিন ধরে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছে সন্ত্রাসী ইসরায়েল, কষ্টে রোযাদার ফিলিস্তিনিরা
আল ইহসান ডেস্ক:
যুদ্ধবিধ্বস্ত গাজায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনী সব ধরনের ত্রাণ সরবরাহ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গত ছয় দিন ধরে অবরুদ্ধ উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
তাছাড়া ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখ-ের জন্য বরাদ্দকৃত শত শত মিলিয়ন ডলার বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার।
হামাসের সামরিক শাখার মুখপাত্র জানিয়েছেন, সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য হামাস প্রস্তুতি নিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গাজা উপত্যকার যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনার জন্য মিশর ও আরব নেতাদের দ্বারা উত্থাপিত পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের কাছে পর্যাপ্ত বলে মনে হচ্ছে না।
দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির স্থবিরতার মাঝেই আরব নেতারা গাজা পুনর্গঠনের একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। তবে এই প্রস্তাব বাস্তবায়নে রয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ। রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও।
সর্বশেষ তথ্যমতে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যুদ্ধে ৪৮ হাজার ৪৫০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ১১ হাজার ৮৫২ জন। সূত্র: আল-জাজিরা।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।