৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন
ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার (৩ আগস্ট) স্থানীয় সময় ভোর ৬টা ৩০মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল বার্কেলোনা গ্রামে, ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।
বার্কেলোনার পার্শ্ববর্তী শহর লিঙিগের পৌরসভার কর্মকর্তা ইয়ান অনসিং বলেছে, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল। আমি ঘুম থেকে হঠাৎ জেগে উঠে দেখি, ঘরের আসবাবপত্র কাঁপছে। ভূমিকম্পটি প্রায় ১০-১৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল।
আরেক কর্মকর্তা জেরোমি রামিরেজের দাবি, ভূমিকম্পটি অন্তত ৩০ সেকেন্ড স্থায়ী ছিল।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন সক্রিয় প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। রিং অব ফায়ার হচ্ছে তীব্র ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতপ্রবণ একটি অঞ্চল যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।
এর আগে গত ২ ডিসেম্বর মিন্দানাওয়ে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তাতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছিলো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।